বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
হাসান-নাহিদের সঙ্গে অন্য পেসারদের পার্থক্য কতটা • গজারিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত • আদেশ ‘অমান্য করায়’ চট্টগ্রামে পুলিশ সার্জেন্ট বরখাস্ত • শূন্যের রেকর্ড, ক্যারিয়ারের সর্বনিম্ন গড়, মুমিনুলের বিভীষিকা চলছেই • বিদ্যুৎ বিতরণ সক্ষমতা বাড়াতে সাড়ে ১৩ হাজার কোটি টাকার ২ প্রকল্প অনুমোদন • হাসিনার ফেরার পরিকল্পনা আর ঢাকার প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত • সিম কার্ড থাকার পরও ফোনে ‘নো সার্ভিস’ দেখায় কেন? • হাজারো মানুষের ভিটা বাঁচাতে ৫৮৭ কোটি টাকার প্রকল্প বাতিলের দাবি • জিয়াউলের এমন শাস্তি হওয়া উচিত, যাতে ‘দুনিয়া থেকে অবাঞ্ছিত’ হয়ে যান: শুনানিতে প্রধান কৌঁসুলি • যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকলেন ওসি, অতঃপর...
বিনোদন লুঙ্গি পরে প্রচারণায় চিত্রনায়িকা বুবলী

লুঙ্গি পরে প্রচারণায় চিত্রনায়িকা বুবলী

আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়ক সিয়াম আহমেদ ও চিত্রনায়িকা শবনম বুবলী অভিনীত ‘জংলি’ সিনেমাটি। সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন এম রাহিম। মুক্তিকে সামনে রেখে ইতিমধ্যেই শুরু হয়েছে ‘জংলি’র প্রচার-প্রচারণা।

তারই অংশ হিসেবে ভিন্নরকম এক প্রচারণায় অংশ নিলেন বুবলী। গতকাল মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় লুঙ্গি পরে হাজির হন ‘জংলি’র অভিনেত্রী। আর ক্যাপশনে লিখেছেন, ‘হেই গাইজ, লুঙ্গি পরে “জংলি” সিনেমা দেখতে গেলে কেমন হয়?’

এদিকে বুবলী পোস্ট ইতিমধ্যেই নজর কেড়েছে নেটিজেনদের। এমন ব্যতিক্রম প্রচারণা- দারুণ উপভোগ করছেন তারা। কেউ বলছেন, সিনেমায় সাহসী কোনো চরিত্রে দেখা যাবে এই নায়িকাকে। আর এটা হয়তো সিনেমার কোনো একটি দৃশ্য।

এর আগে, ‘টান’ ওয়েব সিনেমায় একসঙ্গে দেখা গেছে সিয়াম-বুবলীকে। অবশেষে ‘জংলি’ দিয়ে বড়পর্দায় জুটি হতে যাচ্ছেন তারা।

বুবলী বলেন, ‘আমি ভীষণ এক্সাইটেড। রাহিম ভাইয়ের সাথেও আমার প্রথম কাজ। আমি নিশ্চিত, দর্শক দারুণ কিছু পেতে যাচ্ছে। পোস্টার ও টিজারে রহস্যের আভাস পেয়েছে সবাই, সেটাই জিইয়ে থাকুক। আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, “জংলি”র গল্প-প্রেজেন্টেশন একেবারেই অন্যরকম। দর্শক মুগ্ধ হবে।’

পরিচালক এম রাহিম বলেন, “জংলি” যে ধরণের গল্প। সেই গল্পের সঙ্গে সিয়ামের বিপরীতে বুবলীই বেশি মানানসই। সিয়াম-বুবলীসহ সবাই দারুণ অভিনয় করেছেন। আশা করি, ঈদে দারুণ কিছু উপহার দিতে পারব।’

উল্লেখ্য, আজাদ খানের গল্পে সিনেমাটি নির্মাণ করেছেন এম রাহিম। এর চিত্রনাট্য লিখেছেন সুকৃতি সাহা ও মেহেদী হাসান। সিনেমার গানগুলোর কথা, সুর ও সংগীতায়োজন করেছেন বহুল পরিচিত সুরকার প্রিন্স মাহমুদ। এত সিয়াম-বুবলী ছাড়াও আরও অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি, সোহেল খান, দিলারা জামান, রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। 

খুঁজুন