রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন মা হলেন বিশাপা বসু

মা হলেন বিশাপা বসু

বলিউড পাড়ায় বইছে সুসংবাদের বাতাস। আলিয়া-রণবীরের কন্যা সন্তান জন্মের ঠিক ছয় দিনের মাথায় এবার কন্যা সন্তানের বাবা-মা হলেন বলিউডের আরেক সুপারস্টার দম্পতি করণ সিংহ -বিশাপা বসু।

১২ নভেম্বর মুম্বাইয়ের খারের হিন্দুজা হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা বসু।

চলতি বছরের আগস্ট মাসে বিপাশা-করণ দম্পতি জানান, তাদের ঘরে নতুন অতিথি আসছে। বিপাশা বসু এরপর বিভিন্ন ফটোশুটের মাধ্যমে ভক্তদের সামনে নিজেকে উপস্থাপন করেন। বিপাশা বসু ৪৩ বছরে মা হয়েছেন এই খবরে ভীষণ আনন্দিত তার ভক্তরা।

বিপাশার মা হওয়ার সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভক্তরা প্রিয় তারকাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিপাশার বেবি বাম্পের ছবি রীতিমতো ভাইরাল হয়।

এ ছবি নিয়ে তুমুল আলোচনা ও সমালোচনা হয়। কিন্তু বিপাশা ও করণ ভক্তরা এটিকে ইতিবাচকভাবেই নিয়েছেন।

বিপাশা বসু ও করণ সিং গ্রোভার বলিউডের অন্যতম আলোচিত দম্পতি। তাদের ব্যক্তিজীবন নিয়েও সিনমোপ্রেমীদের মাঝে তুমুল আগ্রহ রয়েছে। ২০১৬ সালের ৩০ এপ্রিল মুম্বাইয়ে সাত পাকে বাঁধা পড়েন দুই তারকা।

খুঁজুন