রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন মা হ‌তে যা‌চ্ছেন মা‌হিয়া মা‌হি

মা হ‌তে যা‌চ্ছেন মা‌হিয়া মা‌হি

মা হ‌তে যা‌চ্ছেন ঢাকাই সি‌নেমার জন‌প্রিয় চিত্রনায়িকা মা‌হিয়া মা‌হি। ১২ সে‌প্টেম্বর রা‌তে এ তথ‌্য মা‌হি নি‌জেই জা‌নি‌য়ে‌ছেন।

মা হ‌তে যাওয়ার খবর‌ জানি‌য়ে ফেসবু‌কে স্ট‌্যাটাস দি‌য়ে‌ছেন মা‌হি। ব‌লেন, আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি, ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

মা‌হি ব‌লেন, আমি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিন-রাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচন্ড আদর যত্নে দিনগুলো কেটে যাচ্ছে।

গত বছরের ১৩ সে‌প্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিক রাকিব সরকারকে ভালোবেসে বিয়ে করেন মাহি। দুই মাস আগে মা হ‌তে যাওয়ার খবর জান‌তে পা‌রেন মা‌হি। এ দম্প‌তির এটি প্রথম সন্তান।

গত শুক্রবার মাহি অভিনীত ‘লাইভ’ সি‌নেমা মুক্তি পেয়েছে। এ সিনেমার মাধ‌্যমে প্রায় চার বছর পর পর্দায় ফিরলেন তি‌নি। সি‌নেমা‌টি‌তে তার বিপরীতে অ‌ভিনয় ক‌রে‌ছেন সাইমন সাদিক।

খুঁজুন