রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
দেশের খবর মা ইলিশ রক্ষা অভিযানে রাঙ্গাবালীতে নিষিদ্ধ ২৫ হাজার মিটার জাল জব্দ

মা ইলিশ রক্ষা অভিযানে রাঙ্গাবালীতে নিষিদ্ধ ২৫ হাজার মিটার জাল জব্দ

কামরুল হাসান, রাঙ্গাবালী, পটুয়াখালী:মা ইলিশের প্রজনন মৌসুম নিশ্চিত করতে  কোস্টগার্ড ও মৎস্য বিভাগের অভিযানে পটুয়াখালীর রাঙ্গাবালীতে ২৫ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। 

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নদী ও সাগর মোহনায় এ অভিযান চালানো হয়। 

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এইচ এম এম হারুন-অর-রশীদ জানান, রাঙ্গাবালী  উপজেলার গহীনখালী, চরমোন্তাজ, সোনারচর, কলাগাছিয়া ও চরকাশেম এলাকা সংলগ্ন বুড়াগোরাঙ্গ নদী, তেতুলিয়া নদী ও সাগরের মোহনায় অভিযান পরিচালনা করা হয়। 

এসময়  ২০ হাজার মিটার  সুতার জাল, ৫ হাজার মিটার চরঘেরা জাল, ১টি বেহুন্দী জাল ও ২ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। 

পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং  ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়।

খুঁজুন