রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
দেশের খবর মাদক কারবারিদের হুমকি, ইউপি সদস্যের সংবাদ সম্মেলন

মাদক কারবারিদের হুমকি, ইউপি সদস্যের সংবাদ সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি :

মাদক ও চোরাকারবারিদের মিথ্যা সাজানো বিভিন্ন মামলা ও ষড়যন্ত্রের আতঙ্কে দিন কাটাচ্ছেন এমন দাবি করে সংবাদ সম্মেলন করেছেন উখিয়ার কামাল উদ্দিন নামের এক ইউপি সদস্য।

গতকাল শুক্রবার (০১ ডিসেম্বর) বিকাল ৩ঘটিকার সময় উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য কামাল উদ্দিন তার ওয়ার্ডের তেলখোলা বাজার নামক তার নিজস্ব অফিস কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, আমাদের ইউনিয়ন ও এলাকার কিছু চিহ্নিত মাদক ব্যবসায়ীদের ভয়ে প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটাচ্ছি। কারণ আমার রাজনৈতিক প্রতিপক্ষ ও আমার এলাকায় যারা সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ ব্যবসা পরিচালনা করছে তারা আমাকে প্রশাসনের সাথে চলাচল করতে দেখলে মনে করে তাদের গোপনীয় অবৈধ ব্যবসা বাণিজ্যের তথ্য আমি প্রশাসনকে দিচ্ছি এমন সন্দেহে আমাকে হুকমি দিচ্ছেন তারা।

যারা হুমকী দিচ্ছে তারা প্রতিনিয়ত মায়ানমার থেকে ইয়াবা, সিগারেট, বড় বড় মহিষের চালানের মাধ্যমে অবৈধ ভাবে কোটি কোটি টাকা ইনকাম করছে আসছে। এতে তারা আমাকে পথের কাটা মনে করে বার বার হুমকী দিচ্ছে। তারা আমাকে মাদক, ইয়াবা, অস্ত্র, আইসসহ বিভিন্ন চোরাই পণ্য বাসায়, কিংবা আমার অফিসে ডুকিয়ে দিয়ে প্রশাসনকে মিথ্যা তথ্য দিয়ে আমাকে ফাঁসিয়ে দিবে বলে হুমকী দিয়ে আসছে। তাই আজকে আমি এই সংবাদ সম্মেলন করছি। তিনি সংবাদ সম্মেলনে আরো জানান, আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে র‍্যাব, বিজিবি, পুলিশসহ সকল আইন শৃঙ্খলাবাহিনীকে অনুরোধ করব যারা প্রকৃত যাদক ও চোরাচালানের ব্যবসা করে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

এবং সচেতন মহলের দৃষ্টি আকর্ষণ করে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাচ্ছি আমি যদি কোন অবৈধ কোন কাজে লিপ্ত থাকি আমি শাস্তি পেতে সব সময় প্রস্তুত আছি। সংবাদ সম্মেলনে আরো বলেন, নিজের আত্মরক্ষার জন্য সাংবাদিকদের মাধ্যমে এমন তথ্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি সংবাদ সম্মেলনে বলেন, দুষ্কৃতিকারীরা বড় মাদক ব্যবসায়ী হওয়ায় তাদের নাম প্রকাশ না করার কথা জানান। সংবাদ সম্মেলনে (কামাল মেম্বারকে) কারা হুমকী দিচ্ছে বলে উপস্থিত সাংবাদিকরা প্রশ্ন করলে? মেম্বার উত্তরে বলেন, আমি আমার প্রাণ রক্ষার্থে তাদের ভয়ে নাম প্রকাশ করছিনা। তবে আমি প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের অবগত করেছি।

খুঁজুন