রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
রাজনীতি মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবি ও বই বিতরণ

মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবি ও বই বিতরণ

শ্রীনগর সংবাদদাতাঃ

মুন্সীগঞ্জ শ্রীনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৬ তম জন্মদিন উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবি ও বই বিতরণ করা হয়েছে। বুধবার বিকাল ৫ টার সময়  উত্তর বালাসুর কাসেমুল উলূম রাহমানিয়া মাদ্রাসায় মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থ বিষয়ক সম্পাদক শাহ জালাল বাসার উদ্যোগে প্রায় ২ শতাদিক শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবি ও বই বিতরণ করা হয়। 

সে সময় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম পিন্টু,রাড়িখাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নিশাদ শিকদার,পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হামিদুল্লা খান মুন,  বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম বাবু খানসহ মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। পরে প্রধানমন্ত্রী জন্য বিশেষ দোয়া ও মিলাদ  আয়োজন করা হয়।

খুঁজুন