রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
স্বাস্থ্য ও চিকিৎসা মাইগ্রেনের সমস্যা বাড়ায় যেসব খাবার

মাইগ্রেনের সমস্যা বাড়ায় যেসব খাবার

মাইগ্রেন এক ধরনের মাথাব্যথা। সাধারণত ২০ বছর বয়স থেকে এই ব্যথা শুরু হয়। বিশ্বের প্রায় ১১ শতাংশ মানুষ এই ব্যথায় ভোগেন।

একেকজনের একেক কারণে মাইগ্রেনের ব্যথা হতে পারে। মাইগ্রেনের ব্যথা যে কারণেই হোক না কেন এটি চাইলে আপনি প্রতিরোধ করতে পারেন। মাইগ্রেনের সমস্যায় যারা ভোগেন তারা খাবারের দিকে নজর দিলে এটি থেকে মুক্তি পেতে পারেন। বিশেষজ্ঞদের মতে, কিছু কিছু খাবার সাধারণ ভাবে মাইগ্রেনের সমস্যা বাড়িয়ে দিতে পারে। তাই এসব খাবার যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে।

জেনে নিন যেসব খাবার খাদ্য তালিকা থেকে বাদ দিবেন-

১। ক্যাফেইন : অতিরিক্ত ক্যাফিন সমৃদ্ধ খাবার খাওয়া বা আচমকা বন্ধ করে দেওয়া মাইগ্রেনের কারণ হতে পারে। ক্যাফেইন জাতীয় খাবার খাওয়ার সময় খেয়াল রাখতে হবে।

২। কৃত্রিম মিষ্টি : সাধারণত প্রক্রিয়াজাত খাবারে চিনির বদলে কৃত্রিম মিষ্টি ব্যবহার করা হয়। কৃত্রিম মিষ্টি মাইগ্রেনের সমস্যা তৈরি করতে পারে। খাদ্য তালিকা থেকে যতটা সম্ভব কৃত্রিম মিষ্টি বাদ দিতে হবে।

৩। চকোলেট : চকোলেটে থাকে ক্যাফিন ও বিটা-মিথাইল ফিনাইলথায়লামাইন। এসব উপাদান মানুষের মাইগ্রেনের কারণ। মাইগ্রেনে ভোগা রোগীদের চকোলেট বাদ দিতে হবে।

৪। আচার : আচারেও প্রচুর পরিমাণে টাইরামাইন থাকে। কাজেই আচার থেকেও মাইগ্রেনের সমস্যা বৃদ্ধি পেতে পারে।

খুঁজুন