রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
কৃষি মাইক্রোওয়েভ ওভেনে গরম করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

মাইক্রোওয়েভ ওভেনে গরম করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

সহজে খাবার গরম করার জন্য সাধারণত আমারা মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার করি। কিন্তু কিছু কিছু খাবার ওভেনে গরম করা স্বাস্থ্যের ক্ষতিকর।


জেনে নিন যেসব খাবার মাইক্রোওয়েভ ওভেনে গরম করা ক্ষতিকর

১। সবজি : সবজি গরম করার জন্য মাইক্রোওয়েভ ওভেনের ভিতর ঢোকানো উচিত নয়। বিশেষ করে কাঁচা সবজি মাইক্রোওয়েভের ভিতরে ঢোকালে পুষ্টিগুণ নষ্ট হয়ে যেতে পারে।

২। সেদ্ধ ডিম : আগে থেকে সেদ্ধ করে রাখা ডিম খোসা সমেত কোনও মতেই ওভেনের ভিতর ঢোকানো যাবে না। এতে ডিমের খোসা ফেটে ছড়িয়ে পড়তে পারে ওভেনের ভিতর। যদি সেদ্ধ ডিম গরম করতেই হয়, তবে খোসা ছাড়িয়ে নিতে হবে।

৩। পানি : আপেক্ষিক তাপের কারণে পানি ঠান্ডা হতে যেমন বেশি সময় নেয়, তেমনই গরম হতেও বেশি সময় নেয়। এর ফলে যে পাত্রে পানি থাকে, তার এক এক দিকে এক এক রকমের উষ্ণতা তৈরি হতে পারে। ফলে পাত্রটি ফেটে যেতে পারে।

৪। ওয়েফার ও চিপস : ওয়েফার ও চিপস মুচমুচে না হলে খেতে ভাল লাগে না। কিন্তু মাইক্রোওয়েভ ওভেনের ভিতর ঢোকালে এই ধরনের খাবার সরাসরি ঢোকালে উল্টো নেতিয়ে যায়।

৫। ফ্রিজের মাংস : ফ্রিজ থেকে বার করা মাংস সরাসরি মাইক্রোওয়েভ ওভেনে গরম করলে মাংসের ভিতরের অংশ কাঁচা থেকে যেতে পারে। তা ছাড়া এতে ব্যাক্টেরিয়া সংক্রমণের আশঙ্কাও বেড়ে যায়।

খুঁজুন