রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা মাকে নিয়ে সেলফি তুললেন পুতুল

মাকে নিয়ে সেলফি তুললেন পুতুল

পদ্মা সেতুর উদ্বোধন এলাকায় স্মৃতিকে ধরে রাখতে মেয়ের সঙ্গে ছবি তুললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল প্রধানমন্ত্রীকে একাধিক ছবি তুলে দেন। মাকে নিয়ে সেলফিও তুলেন পুতুল। মোবাইল ফোনে তোলা ছবি একপর্যায়ে পাশে থাকা নিরাপত্তারক্ষীকেও দেখান প্রধানমন্ত্রী।

তখন মা-মেয়ে ভিডিও কলেও কথা বলেন। ভিডিও কলে কথা বলতে গিয়ে কিছুটা আবেগাপ্লুত হতে যান প্রধানমন্ত্রী। তখন তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন মেয়ে পুতুল।

আজ শনিবার দুপুর ১২টা ৮ মিনিটের দিকে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধন শেষে স্মৃতিময় সময়টিকে ফ্রেমে আবদ্ধ করেন মা-মেয়ে।

এর আগে প্রধানমন্ত্রী পদ্মা সেতুর উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচন করেন। উদ্বোধন শেষে তিনি ‘জয় বাংলা’ বলে স্লোগান দেন। পরে তিনি জাজিরার উদ্দেশে রওয়ানা হন।

খুঁজুন