রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
কৃষি মান্দায় পূর্ব শত্রুতার জেরে বোরো ধানের বীজতলা নষ্টের অভিযোগ

মান্দায় পূর্ব শত্রুতার জেরে বোরো ধানের বীজতলা নষ্টের অভিযোগ

নওগাঁ প্রতিনিধি :

মান্দায় বোরো  ধানের জমির বীজতলার চারা নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষরা মান্দা  উপজেলার নুরুল্যাবাদ ইউপির পশ্চিম নুরুল্যাবাদ  গ্রমাঠে কৃষকের বীজতলার চারা নষ্ট করে দেওয়া হয়েছে।বোরো ধান রোপণের আগ মূহূর্তে বীজতলার চারা নষ্ট হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে ক্ষতিগ্রস্থ কৃষক।
পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে ক্ষতিগ্রস্থ কৃষকের অভিযোগ।

অভিযোগ সূত্রে জানা যায়, মীর রুবেলের সাথে মীর গোলামের দীর্ঘ দিনের পারিবারিক শত্রুতা রয়েছে। তারি পরিপেক্ষিতে বীজ তলা নষ্ট করে দিয়েছে বলে দাবি করেন তিনি। 

স্হানীয় এলাকাবাসী বলেন, মীর গোলাম ও মীর রুবেলের সাথে দীর্ঘ দিন ধরে পারিবারিক শত্রুতা চলে আসছে। 
বীজ নষ্ট করার ব্যাপারে জানতে চাইলে মীর পাড়া গ্রামের বাসিন্দা নমনা বলেন বীজ তলা নষ্ট করা দেখেছি তবে কে বা কারা করেছে এটা মুটেও ঠিক হয়নি বীজ তলা নষ্ট মানে শুধু কৃষকের ক্ষতি এ দেশের অর্থনৈতিক ক্ষতি যা মুটেও ঠিক হয়নি। 
অভিযোগ ব্যাপারে মীর রুবেল বলেন, আমার বাড়ির পাশে তার বীজ তলা কে বা কারা এটা করছে আমি বলতে পারবো না তবে আমার বিরুদ্ধে যে অভিযোগ তা আমাকে ফাঁসানোর জন্যই করা হয়েছে।

এ ব্যাপারে ১নং ওয়ার্ড সদস্য আহসান হাবিব আছের বলেন এ বীজতলা নষ্ট ব্যাপারে আমি শুনেছি  এর আগেও এ রকম  নানা ঘটনা তার তার পরিবারের সাথে ঘটেছে।

খুঁজুন