বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস • বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন • ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট • সুইডেনে চাকরি খুঁজতে বাংলাদেশিদের ক্যারিয়ার ফোরাম • রক্তচাপ স্বাভাবিক রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত? • ৫১তম বিসিএস পরীক্ষার্থীদের প্রতি পিএসসির যেসব নির্দেশনা • কুর্দিদের হাতে থাকা তেলক্ষেত্র কেন্দ্রের অধীনে আনার নির্দেশ ইরাকের প্রধানমন্ত্রীর • গোলাপগঞ্জে বিএনপি নেতার বাড়িতে আগুন, চেয়ারম্যান প্রার্থী রুমনের সহমর্মিতা
আন্তর্জাতিক মাংকিপক্স: বিশ্বে আক্রান্ত ছাড়িয়েছে ৭০০

মাংকিপক্স: বিশ্বে আক্রান্ত ছাড়িয়েছে ৭০০

বিশ্বজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে মাংকিপক্স। সারাবিশ্বে মাংকিপক্সে আক্রান্তের সংখ্যা ৭০০ ছাড়িয়ে গেছে। তবে এ রোগে এখন পর্যন্ত কেউ মারা যায়নি। গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের (সিডিসি) উপপরিচালক জেনিফার ম্যাককুইসটন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ২১ জনের দেহে মাংকিপক্স শনাক্ত হয়েছে।

তাদের মধ্যে ১৬ জন সমকামী পুরুষ এবং এই ২১ রোগীদের ১৪ জনই আফ্রিকা ভ্রমণে গিয়েছিলেন।

যুক্তরাষ্ট্রে আক্রান্তদের মধ্যে কয়েকজন এরই মধ্যে সুস্থ হয়েছেন। অন্যরাও চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়া পথে।

কানাডাতে মোট ৭৭ জন মাংকিপক্সে আক্রান্ত হয়েছে। রোগীদের প্রায় সবাই কানাডার পূর্বাঞ্চলীয় কুইবেক প্রদেশের।

সূত্র: ফ্রান্স২৪, এএফপি।

খুঁজুন