বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
খেলাধুলা মানিকগঞ্জ সদর উপজেলায় শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মানিকগঞ্জ সদর উপজেলায় শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাহবুবুল আলম রিপন (স্টাফ রিপোর্টার:)

মানিকগঞ্জ সদর উপজেলায় শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতা

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশ এর যৌথ আয়োজনে মানিকগঞ্জ সদর উপজেলায় অনুষ্ঠিত হলো শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতা। গড়পাড়া শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল।


দিনব্যাপী এই আয়োজনে উপজেলার ৫টি ভেন্যুতে বালক এবং বালিকাদের ফুটবল, ক্রিকেট, কাবাডি, ভলিবল এবং ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তৃনমূল পর্যায়ে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্রথমবারের মত দেশের ২৭ টি জেলা এবং ৮টি সিটি কর্পোরেশনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে কাজ করছে ইউনিসেফ বাংলাদেশ। এছাড়া খেলাধুলার প্রসারের মাধ্যমে সমাজ থেকে মাদক, ইভটিজিং, মোবাইলে আসক্তিসহ নানা অপকর্ম থেকে নিজেদের দূরে রাখার জন্য শিশুদের উদ্বুদ্ধ করা হচ্ছে এই প্রতিযোগিতার মাধ্য দিয়ে। দিনব্যাপী এই আয়োজনে সদর উপজেলার ১২টি স্কুলের ২৪০ জন বালক এবং বালিকা অংশ নেয়। আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন মানিকগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন

খুঁজুন