সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর মানিকগঞ্জে বিএমএ কমিটির দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে বিএমএ কমিটির দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি ঃ

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মেয়াদোত্তীর্ণ মানিকগঞ্জ জেলা কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন জেলার চিকিৎসকরা। 

আজ বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ডা. মোস্তাফিজুর রহমান। 

এ সময় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান, ডা. হুমায়ুন কবীর, ডা. মেহনাজ তাবাস্সুম, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক কে এম রাসেলসহ ২৬ জন চিকিৎসক উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, ২০১২ সালে মানিকগঞ্জে ডা.  বিএমএ কমিটি গঠন করা হয়েছিল। বছর দুয়েক ওই কমিটি সচল থাকলেও তারপর থেকে কোন ধরনের কর্মকান্ড নেই। ১০ বছর পার হয়ে গেলেও ঝিমিয়ে পড়া কমিটির কাউকে কোথাও দেখা যাচ্ছে না। এতে জেলার চিকিৎসকদের মাঝে হতাশা দেখা দিয়েছে। পুরনো কমিটি ভেঙ্গে দিয়ে নতুন করে কমিটি গঠন করে চিকিৎসকদের এই সংগঠনকে শক্তিশালী করার দাবী উঠেছে কয়েক বছর ধরে। পুরাতন কমিটি ভেঙে নতুন কমিটি করার দাবিতে বিভিন্ন সময় মানববন্ধনসহ নানাবিধ কর্মসূচী পালন করে আসছে জেলার চিকিৎসকরা। কেন্দ্র থেকে সর্বশেষ গত ২৮ মে সাত দিনের মধ্যে নতুন কমিটি গঠন করার জন্য নির্দেশও দেওয়া হয়। তার পরেও কমিটি গঠনে কোন কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। 

খুঁজুন