সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল চালক নিহত

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল চালক নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর  তিন  আরোহী।

সোমবার (১১ জুলাই) দুপুরে ও ঈদের দিন রাতে ঢাকা-পাটুরিয়া মহাসড়ক ও সিংগাইর-হেয়ামেয়তপুর আঞ্চলিক মহাসড়কে এই পৃথক তিন দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার চরগেন্দা গ্রামের জসিম উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল আমিন (৪৫), ধামরাই উপজেলার টুপের বাড়ি এলাকার জুবায়ের (১৪) এবং সিংগাইর উপজেলার চর নয়াডিঙ্গী গ্রামের আব্দুল লতিফের ছেলে হাজি মিয়া (২৬)। দুর্ঘটনায় আহত তিন আরোহীকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বরংগাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ জাকির হোসেন জানান, সোমবার (১১ জুলাই) বেলা ১১ টার দিকে ঢাকা-পাটুরিয়া মহাসড়কে শিবালয় উপজেলার আড়পাড়া এলাকায় ট্টাক ও মোটরসাইকেলের সংর্ঘষে মোটরসাইকেল চালক আব্দুল্লাহ আল আমিন নিহত হন। আহত হন মোটরসাইকেলের আরোহী তাওহিদুল ইসলাম। তাকে উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যায়। ট্রাকটি জব্দ করা হয়েছে।

একই মহাসড়কে ঘিওর উপজেলার বানিয়াজুরি এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংর্ঘষে নিহত হন জুবায়ের নামে এক কিশোর। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বন্ধু তুষার।তাকে স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এছাড়া ঈদের দিন (১০ জুলাই) রাতে সিংগাইর-হেমায়েতপুর সড়কের চর নয়াডিঙ্গী এলাকায় অজ্ঞাতনামা গাড়ির চাপায় নিহত হয়েছেন হাজি মিয়া নামে বিদেশ ফেরত এক যুবক। মোটরসাইকেল আরোহী অপর এক যুবক আহত হয়েছেন।তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

খুঁজুন