রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
স্বাস্থ্য ও চিকিৎসা মানসিক স্বাস্থ্য সংকটে ১০০ কোটি মানুষ

মানসিক স্বাস্থ্য সংকটে ১০০ কোটি মানুষ

বৈশ্বিক মানসিক স্বাস্থ্য সংকট নিয়ে সতর্কতা প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। শনিবার (১৮ জুন) মানসিক স্বাস্থ্য নিয়ে এক প্রতিবেদন প্রকাশের সময় তিনি এ কথা বলেন।

জাতিসংঘ মহাসচিব বলেন, লাখ লাখ শিশু ও যুবকসহ বিশ্বজুড়ে প্রায় ১০০ কোটি মানুষ মানসিক স্বাস্থ্য সংকটের মধ্যে রয়েছেন। তাদের বেশিরভাগই চিকিৎসার আওতার বাইরে।

‘বৈশ্বিক মানসিক স্বাস্থ্য-২০২২ : ট্রান্সফরমিং মেন্টাল হেলথ ফর অল’ প্রতিবেদন প্রকাশের সময় তিনি আরও বলেন, আমরা মানসিক স্বাস্থ্য সংকটের মধ্যে বসবাস করছি। মানসিক স্বাস্থ্যসেবা সহজলভ্য বা পর্যাপ্ত নয়। যে মানসিক স্বাস্থ্যের সংকটে থাকা মানুষরা শারীরিক ও মানসিক নির্যাতন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে বঞ্চনা এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকিতে রয়েছেন।

তিনি আরও বলেন, শুধু হতাশা ও উদ্বেগের কারণে বিশ্ব অর্থনীতিতে প্রতি বছর আনুমানিক ১ ট্রিলিয়ন মার্কিন ডলার খরচ হয়। পরিস্থিতির অবনতি ঘটিয়েছে এমন কারণগুলোকে চিহ্নিত করার ক্ষেত্রে তিনি বলেন, কোভিড-১৯ মহামারি মানসিক স্বাস্থ্য সমস্যা বাড়িয়েছে।

আন্তোনিও গুতেরেস বলেন, এটি ভালো দিক যে, মানসিক স্বাস্থ্যের গুরুত্ব ও ভঙ্গুরতা সম্পর্কে আরও সতর্ক হওয়ার দিকে পরিচালিত করেছে।


সূত্র : এনডিটিভি

খুঁজুন