রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
স্বাস্থ্য ও চিকিৎসা মার্চের তুলনায় এপ্রিলে ডেঙ্গু আক্রান্ত-মৃত্যু দ্বিগুণ

মার্চের তুলনায় এপ্রিলে ডেঙ্গু আক্রান্ত-মৃত্যু দ্বিগুণ

মৌসুমের আগেই দেশে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। মার্চের তুলনায় আক্রান্ত ও মৃত্যু বেড়েছে প্রায় দ্বিগুণ। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে দেখা গেছে, মার্চে ৩৩৬ জন থেকে এপ্রিলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৩ এ। এ সময়ে মৃতের সংখ্যাও হয়েছে দ্বিগুণ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, আগে থেকে সচেতন না হলে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

চলতি সপ্তহে মহাখালীর ডিএনসিসি হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়েছেন ২৭ জন। একজন রোগী স্বজন বলেন, জ্বর-বমি-মাথাব্যথা এরপর মুখ দিয়ে রক্ত গিয়েছে। অনেক সিরিয়াস অবস্থা ছিল। এ কারণে হাসপাতালে নিয়ে এসেছি। জনস্বাস্থ্য বিশষেজ্ঞ অধ্যাপক ডা. বে-নজির আহমেদ বলেন, এখনকার তাপমাত্রা ডেঙ্গু মশার প্রজনন এবং ডেঙ্গুর বিস্তার দুটোর জন্যই অনুকূল পরিবেশ। আমাদের দুই সিটি করপোরেশন যদি উদ্যোগ না নেয়, তাহলে পরিস্থিতি খারাপ হতে পারে।

ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, এবার মশা মারতে সেনাবাহিনীর সহায়তা নেওয়া হচ্ছে। পরিস্থিতি যেন খারাপ না হয়, সেজন্য সব ব্যবস্থা নেওয়া হবে।

খুঁজুন