রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা

মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা

গত শনিবার মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় পেলেও আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি মোটেই সন্তুষ্ট নন। লিওনেল মেসিকে দ্বিতীয়ার্ধে নামানোর পরও গোলের সংখ্যা বাড়াতে না পারায় তিনি অসন্তোষ প্রকাশ করেছেন।

বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ প্রীতি ম্যাচে আগামীকাল ভোরে জাম্বিয়ার মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, স্কালোনি এই ম্যাচে স্কোয়াডের সব খেলোয়াড়কে কিছুটা সময় দিয়ে পরখ করে নিতে চান।

আর্জেন্টিনা ফিফা র‍্যাঙ্কিংয়ে ৮৮ ধাপ এগিয়ে থাকা জাম্বিয়ার বিপক্ষে আরেকটি সহজ জয়ের প্রত্যাশা করছে। তবে এই ম্যাচে মেসি শুরু থেকে খেলবেন কি না, তা এখনো অনিশ্চিত। যেসব খেলোয়াড় আগের ম্যাচে খুব কম সময় পেয়েছেন, তাদের সুযোগ দেওয়ার পরিকল্পনা করছেন স্কালোনি।

গোলে নিয়মিত এমিলিয়ানো মার্তিনেজকে বিশ্রাম দিয়ে জেরোনিমো রুল্লিকে খেলানো হতে পারে। রক্ষণে নিকোলাস ওতামেন্দির সঙ্গে থাকতে পারেন নিকোলাস তাগলিয়াফিকো, অগাস্টিন গিয়াই ও লুকাস মার্তিনেস কুয়ার্তা। তরুণ ভ্যালেন্টিন বার্কো বদলি হিসেবে নামার সুযোগ পেতে পারেন। মাঝমাঠে লেয়ান্দ্রো পারেদেস, গুলিয়ানো সিমিওনে, এজেকুয়েল পালাসিও ও জিয়ানলুকা প্রেস্তিয়ান্নিকে দেখা যেতে পারে।

একই দিন মাঠে নামবে ব্রাজিলও। ফ্রান্সের কাছে ২-১ গোলে হারের পর ক্রোয়েশিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় সেলেসাওরা। কার্লো আনচেলোত্তির অধীনে এখনো পুরোপুরি ছন্দে ফিরতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। চোটের কারণে রাফিনিয়া ছিটকে গেছেন। ভিনিসিয়ুস জুনিয়র জাতীয় দলের জার্সিতে এখনো ধারাবাহিকতা দেখাতে পারছেন না।

খুঁজুন