সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি জাহিদ, সম্পাদক হৃদয়

মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি জাহিদ, সম্পাদক হৃদয়

‎মাভাবিপ্রবি প্রতিনিধি :
‎
‎টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (মাভাবিপ্রবিসাস) আগামী এক বছরের জন্য ২০২৬ -২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি পদে  দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি মো. জাহিদ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে Bdtodays এবং    দৈনিক ভোরের ডাক   পত্রিকার প্রতিনিধি মো. হৃদয় হোসাইন নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার প্রতিনিধি মো. এরশাদ।
‎
‎গত ১৯ জানুয়ারি (সোমবার) অনুষ্ঠিত সাংবাদিক সমিতির সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন এ কমিটি গঠন করা হয়। পরবর্তীতে ২০ জানুয়ারি সমিতির অফিসিয়াল ফেসবুক পেজে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।
‎
‎নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—
‎যুগ্ম-সম্পাদক দৈনিক এশিয়া প্রতিনিধি ইশরাত জাহান ইশা, সাংগঠনিক সম্পাদক চ্যানেল ২১ এর মো. নাজমুল হাসান ভুঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক আজকের বাংলার রায়হান আহমেদ, দপ্তর সম্পাদক আরটিভি অনলাইনের আতিক মাহবুব তাঞ্জিম, উপ-দপ্তর সম্পাদক দৈনিক কালের কন্ঠের তকী তাহমিদ ফরহাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক দেশ বুলেটিনের হৃদয় হোসাইন। 
‎
‎এছাড়া কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন
‎স্বদেশ প্রতিদিন-এর আবু বকর সিদ্দিক রবিন,দৈনিক গণকণ্ঠ-এর ইমতিয়াজ আহমেদ ইমন,প্রজন্ম কথা-এর মো. জিসান রহমান,দৈনিক দেশের কথা-এর সাজ্জাদুল ইসলাম সৈকত,জনতার খবর-এর সাজ্জাদ হোসাইন সোহান এবং রাইজিংবিডি-এর আবিদ ফেরদৌস মিয়া।
‎
‎নবনির্বাচিত সভাপতি মো. জাহিদ হোসেন বলেন, সাংবাদিকতার পেশাগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং ক্যাম্পাসভিত্তিক দায়িত্বশীল সংবাদচর্চা জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।
‎
‎নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. হৃদয় হোসাইন বলেন,“মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়া আমার জন্য অত্যন্ত গর্বের। আমার ওপর আস্থা রাখায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। স্বচ্ছতা ও নৈতিকতার ভিত্তিতে কাজ করে সমিতিকে আরও সক্রিয় ও গতিশীল করাই আমাদের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সংবাদচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক অর্জনগুলো দেশবাসীর সামনে তুলে ধরতে আমরা বদ্ধপরিকর।”
‎
‎নবনির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিরা। তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটির মাধ্যমে মাভাবিপ্রবি সাংবাদিক সমিতি আরও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে এবং বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক কর্মকাণ্ড দেশবাসীর কাছে তুলে ধরবে।
‎
‎উল্লেখ্য, মাভাবিপ্রবি সাংবাদিক সমিতি দীর্ঘদিন ধরে ক্যাম্পাস সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
‎
‎

খুঁজুন