রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
রাজনীতি মদ খাইয়ে তরুণীকে ধর্ষণ সহকর্মীদের

মদ খাইয়ে তরুণীকে ধর্ষণ সহকর্মীদের

তথ্য ও প্রযুক্তি-ভিত্তিকে একটি কর্পোরেট সংস্থার অনুষ্ঠানের আয়োজন ছিল হোটেলে। সেখানে মদ খাইয়ে এক তরুণীকে গণধর্ষণ করেন তারই সহকর্মীরা। গণধর্ষণের অভিযোগে শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে। ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গে, চীনার পার্কের।

চীনার পার্কের একটি অভিজাত হোটেল ভাড়া নিয়ে অনুষ্ঠান চলছিল। অভিযোগ, গত ১১ জুনের ওই অনুষ্ঠানের ফাঁকেই হোটেলের একটি কক্ষে এক তথ্যপ্রযুক্তি নারী কর্মীকে গণধর্ষণ করেন তার সহকর্মীরা। এর আগে তাকে মদ খাইয়ে অচেতন করে দেওয়া হয় বলেও অভিযোগ।

স্থানীয় পুলিশের কাছে ওই গণধর্ষণের অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত তরুণী। তার দেওয়া বয়ানে পুলিশ জানতে পেরেছে, গত শনিবার বাগুইআটি থানার চীনার পার্কের ওই হোটেলের ষষ্ঠ তলায় চলছিল কর্পোরেট পার্টি।

পার্টির জন্য হোটেলের গোটা ফ্লোরই ভাড়া নিয়েছিল সংস্থাটি। তরুণীর বর্ণনা অনুযায়ী, অফিস পার্টিতে তার এক সহকর্মী ও বন্ধু ভুল বুঝিয়ে একটি কক্ষে নিয়ে যায় তাকে। সেখানেই মদ খাইয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন দুই সহকর্মী।

এফআইআরে তিনি ওই দুই সহকর্মীর নামও জানিয়েছেন তিনি। পুলিশ ওই অভিযোগ পাওয়ার পর এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। তারা প্রত্যেকেই ওই তথ্যপ্রযুক্তি সংস্থারই কর্মী এবং ওই তরুণীল সহকর্মী বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারদের বৃহস্পতিবার (১৬ জুন) আদালতে তোলার কথা রয়েছে।

পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই তরুণীর শারীরিক পরীক্ষা করা হয়েছে। গোপন জবানবন্দি দেওয়ার জন্য তাকেও বৃহস্পতিবার আদালতে নিয়ে যাওয়া হবে। পুলিশ ওই ঘটনায় হোটেলের কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করেছে। তারা জানিয়েছে, পার্টির সময় তরুণীকে হোটেলের ৬০২ নম্বর কক্ষে ঢুকতে দেখেছিলেন তারা ।


সূত্র : আনন্দবাজার

খুঁজুন