রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা মেলবোর্নে জুনে হবে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

মেলবোর্নে জুনে হবে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আমেরিকান ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। এই বছরের বিশ্বকাপ সামনে রেখে আগামী ১১ জুন প্রাক-প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

বুধবার ভিক্টোরিয়ান সরকার নিশ্চিত করেছে, ম্যাচটি হতে যাচ্ছে আইকনিক মেলবোর্ন স্টেডিয়ামে। ৫ বছর আগে এক প্রীতি ম্যাচ খেলতে এই মাঠে নেমেছিল দুই দল। ওই ম্যাচে ৯৫ হাজারের বেশি দর্শক হাজির ছিল।

ট্যুরিজম, স্পোর্ট অ্যান্ড মেজর ইভেন্টস মন্ত্রী মার্টিন পাকুলা বলেছেন, ‘দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা অব্যাহত রাখতে বিশ্বের সবচেয়ে সফল দুটি ফুটবল দলের এমসিজিতে ফেরা বিশ্বের অন্যতম সেরা ক্রীড়া শহর ও অস্ট্রেলিয়ার ইভেন্ট রাজধানী হিসেবে আমাদের অবস্থানকে আরো শক্ত করে। ফুটবল পরিচিত বিশ্ব খেলা হিসেবে এবং এমন উত্তেজনাকর ম্যাচের কারণে মেলবোর্নের দিকে লাখ লাখ চোখ থাকবে ও ভিক্টোরিয়ার প্রতি হাজার হাজার অতিথি আকৃষ্ট হবে।’

খুঁজুন