রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা মেসি ‘ম্যাজিক’, জিতল মায়ামি

মেসি ‘ম্যাজিক’, জিতল মায়ামি

ফুটবল মাঠে আরো একবার জাদু দেখালেন লিওনেল মেসি। আটবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলারের নৈপুণ্যে মেজর লিগ সকারে (এমএলএসে) পোর্টল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। এক গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছেন মেসি।

নিজেদের নতুন ন্যু স্টেডিয়ামে এমএলএসে পাঁচবারের প্রচেষ্টায় প্রথম জয় মায়ামির। আগের চার ম্যাচের তিনটি হয়েছিল ড্র, আরেক ম্যাচে ওরল্যান্ড সিটির কাছে ৪-৩ গোলে হেরেছিল মেসি-সুয়ারেজরা।

রবিবার (১৭ মে) ম্যাচের ৩১ মিনিটে তেলাস্কোর অ্যাসিস্টে মায়ামিকে এগিয়ে নেন মেসি। ৪২তম মিনিটে জার্মান ব্রেতেরামেকে বাড়ানো মেসির পাসের আগে তৈরি হয়েছিল জাদুকরী মুহূর্ত। কয়েকজনকে ড্রিবলে বোকা বানিয়ে ডিবক্সে তার নিখুঁত পাসে লক্ষ্যভেদ করেন ব্রেতারেমে।

এই জয়ে ইস্টার্ন কনফারেন্সে যৌথভাবে শীর্ষে মায়ামি। ১৪ম্যাচে তাদের পয়েন্ট ২৮। এক ম্যাচ কম খেলা ন্যাশভিলের পয়েন্টও ২৮।

খুঁজুন