বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
আইফোন ১৮ই এর ক্যামেরা নকশায় বড় পরিবর্তন আসছে? • ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস • বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন • ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট • সুইডেনে চাকরি খুঁজতে বাংলাদেশিদের ক্যারিয়ার ফোরাম • রক্তচাপ স্বাভাবিক রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত? • ৫১তম বিসিএস পরীক্ষার্থীদের প্রতি পিএসসির যেসব নির্দেশনা
খেলাধুলা মেসি-রোনালদোর ‘লড়াই’ দেখতে ২০ লক্ষাধিক আবেদন

মেসি-রোনালদোর ‘লড়াই’ দেখতে ২০ লক্ষাধিক আবেদন

ইয়াশফি রহমান ঃপর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো গত ১ জানুয়ারি সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিলেও দলটির হয়ে এখন পর্যন্ত মাঠে অভিষেক হয়নি তার। তবে রোনালদোর জন্য অপেক্ষা করছে বড় কিছু। লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পের সমন্বিত পিএসজির বিপক্ষে লড়বেন তিনি।

আগামী ১৯ জানুয়ারি সৌদির রাজধানী রিয়াদে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজির মুখোমুখি হবে আল হিলাল ও আল নাসরের ফুটবলারদের সংগঠিত একটি দল। ওই ম্যাচটি দিয়ে আবারও বিশ্ব ফুটবল ‘মেসি-রোনালদো’ দ্বৈরথ দেখতে পাবেন।

ম্যাচটিকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে আগ্রহ এখন তুঙ্গে। ইএসপিএনকে জানিয়েছে, পিএসজি ও সৌদি দলটির ম্যাচ টিকিটের জন্য ২০ লাখের বেশি মানুষ অনলাইনে আবেদন করেছেন।

রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা রোনালদো আল নাসরে যোগ দেয়ার পর ক্লাবটি এখন পর্যন্ত দুইটি ম্যাচ খেলে। কিন্তু নিষেধাজ্ঞার করাণে ম্যাচগুলোতে নামতে পারেননি তিনি। গত বছর প্রিমিয়ার লিগের এক ঘটনার জেরে দুই ম্যাচের নিষেধাজ্ঞা থাকায় নামা হয়নি রোনালদোর। ১৪ জানুয়ারি আল নাসর-আল শাবাব ম্যাচ দিয়ে নিষেধাজ্ঞা শেষ হচ্ছে।

নিষেধাজ্ঞায় মাঠে নামা বিলম্বিত হলেও পর্তুগিজ তারকার অভিষেক হচ্ছে ‘বড় ম্যাচ’ দিয়ে। কাতারি মালিকানাধীন পিএসজি আগামী ১৯ জানুয়ারি কিং ফাহাদ স্টেডিয়ামে একটি প্রদর্শনী ম্যাচ খেলবে। রিয়াদে অবস্থিত স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা ৬৮ হাজার।

খুঁজুন