মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
রদ্রিকে না পেলেও স্কোয়াড নিয়ে সন্তুষ্ট মরিনহো ট্রাম্পের নতুন শুল্কের পাল্টা পদক্ষেপ ঘোষণা করবে কানাডা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা শুরুর আগেই ত্রিদেশীয় সিরিজ শেষ স্মিথের বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোট থেকে ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী ভারত সিরিজে আফগানিস্তান দলে ফিরলেন নাভিন ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা প্রতিটি বিভাগে মডেল খাল প্রকল্প বাস্তবায়ন করা হবে : দুর্যোগমন্ত্রী
খেলাধুলা মেসিকে চোখের আড়াল হতে দেন না যিনি

মেসিকে চোখের আড়াল হতে দেন না যিনি

৩৬ বছর বয়সে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার লিওনেল মেসি পায়ের কারিকুরি দেখিয়ে চলেছেন। মাঠের খেলার কারণে খবরের পাতায় নিয়মিতই আসছে তার নাম। তবে এবার সামাজিক যোগাযোগমাধ্যম আর আন্তর্জাতিক গণমাধ্যমে মেসি নিজে নয়, আলোচনায় উঠে ব্যক্তিগত বডিগার্ডের তথ্য।

জানা গেছে, বিশ্বসেরা ফুটবলারের জন্য আলাদা দেহরক্ষীকে নিয়োগ দিয়েছে তার ক্লাব ইন্টার মায়ামি। খেলার মাঠের সাইডলাইনে আর বাইরের জীবনে খানিক দূরত্ব রেখে মেসিকে দেখে রাখেন এই বডিগার্ড। যার নাম ইয়াসিন। তিনি একজন প্রফেশনাল মুইথাই ফাইটার। শুধু মুইথাই নয়, মিক্স মার্শালআর্টে রয়েছে ইয়াসিনের সমান দক্ষতা। প্রফেশনাল বক্সার হিসেবেও সুনাম আছে তার। ইয়াসিনকে ইনস্টাগ্রামে ফলোও করেন মেসি নিজেও।

অনুশীলন মাঠ কিংবা ড্রেসিংরুম, সবসময় লিওর পাশেই থাকেন এ নিরাপত্তাকর্মী। মাঠে প্রবেশ এবং মাঠ ছাড়ার সময়ও চোখের আড়াল হতে দেন না তিনি। খেলা চলাকালীন মাঠের সাইড লাইনে দাঁড়িয়ে নিশ্চিত করেন নিরাপত্তা। মাঠে কোনো দর্শক মেসির সান্নিধ্যে যেতে হলে তাকে প্রথমে ডিঙাতে হবে সেই নিরাপত্তাকর্মীর বাধা। শুধু মাঠ নয়, মেসির ব্যাক্তিগত জীবনেও দেখা গিয়েছে এই বডিগার্ডকে। ফ্লোরিডার রাস্তা ও শপিংমল যেখানেই মেসি পরিবার নিয়ে যান তাকে চোখে চোখে রাখেন ইয়াসিন।

মেসি আসার আগেই আলোচনার বিষয় ছিল, এমএলএসের ক্লাব ইন্টার মায়ামি মেসিকে নিরাপত্তা দিতে পারবে কিনা। মেসির জন্য মায়ামি এখনও পুরোপুরি প্রস্তুত নয়, এমন কথা শোনা গিয়েছিল বেশ আগে থেকেই। এরপরেও অবশ্য থামেনি মেসির এমএলএস যাত্রা। এমনকি গণমাধ্যমের কাছে এমন কথা বলে চুক্তিও হারিয়েছেন মায়ামির সাবেক গোলরক্ষক নিক মার্সম্যান। তার নিরাপত্তা নিয়ে কথা বলছিলেন লিগের বিভিন্ন দলের কোচরাও।

মায়ামিতে ৮ ম্যাচে ১০ গোল আর তিন অ্যাসিস্ট। সঙ্গে আছে এক শিরোপা। আগে থেকেই মেসির জনপ্রিয়তা ছিল তুঙ্গে। সাম্প্রতিক ফর্ম সেই জনপ্রিয়তা আরও বাড়ছে। এমন অবস্থায় অনেকেই চান মেসির সঙ্গে ছবি তুলতে বা অটোগ্রাফ নিতে। মাঠ কিংবা মাঠের বাইরে এসব পরিস্থিতিতে নিয়মিত পড়তে হচ্ছে মেসিকে। এ রকম সময়ে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতেই মূলত বডিগার্ড ইয়াসিনকে নিয়োগ দিয়েছে ক্লাবটি।

খুঁজুন