বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস • বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন • ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট • সুইডেনে চাকরি খুঁজতে বাংলাদেশিদের ক্যারিয়ার ফোরাম • রক্তচাপ স্বাভাবিক রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত? • ৫১তম বিসিএস পরীক্ষার্থীদের প্রতি পিএসসির যেসব নির্দেশনা • কুর্দিদের হাতে থাকা তেলক্ষেত্র কেন্দ্রের অধীনে আনার নির্দেশ ইরাকের প্রধানমন্ত্রীর
খেলাধুলা মেসির ফুটবল যাদু আমাকে মুগ্ধ করে: লেভানডভস্কি

মেসির ফুটবল যাদু আমাকে মুগ্ধ করে: লেভানডভস্কি

ইয়াশফি রহমান : বায়ার্ন মিউনিখ ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়ে দারুণ সময় কাটাচ্ছেন পোলিশ তারকা স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কি। নিজে গোল করার সাথে সতীর্থদের দিয়েও করাচ্ছেন গোল। বার্সায় দুর্দান্ত ফর্মে থাকা লেভান এবার জানালেন নিজের স্বপ্নের কথা। লিওনেল মেসির মতো মহাতারকার সঙ্গে খেলতে পারাটা তার জন্য স্বপ্নের মতো বলে জানান এই ফুটবলার।

সম্প্রতি স্প্যানিশ গণমাধ্যম মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে লেভানডভস্কি বলেন, মেসির মতো মহাতারকার সঙ্গে খেলতে পারা আমার জন্য স্বপ্নের মতো। তার সাথে খেলার জন্য মুখিয়ে আছি। আশা করি আগামী মৌসুমে সে তার প্রিয় ক্লাব বার্সেলোনায় যোগ দেবেন এবং আমার স্বপ্ন পূরণ হবে। তার ফুটবল যাদু আমাকে সবসময়ই মুগ্ধ করে।

২১ বছর কাতালান ক্লাব বার্সেলোনার হয়ে খেলা ক্ষুদে যাদুকর ‘লিওনেল মেসি’ দুই বছর আগে পাড়ি জমান ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেন্ট জার্মেইতে। তবে সম্প্রতি তার বার্সায় ফেরা নিয়ে গুঞ্জন জোরদার হচ্ছে। এমনকি গ্রীষ্মের দলবদলে মেসির বার্সেলোনায় যোগ দেয়ার সমূহ সম্ভাবনা রয়েছে বলে নিশ্চিত করেছেন ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তা।

ক্লাব ফুটবলে মেসির সতীর্থ হোক বা না হোক, আর কিছু দিন পরই জাতীয় দলের হয়ে আর্জেন্টিনার মুখোমুখি হতে হবে লেভানডভস্কিকে। যেখানে বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে জানান এই পোলিশ তারকা। তিনি জানান, এটি একটি বিশাল চ্যালেঞ্জ এবং খুব কঠিন একটি গ্রুপ। প্রতিটি ম্যাচই কঠিন হবে। আমি মনে করি মেসির আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের দৌড়ে অন্যতম ফেভারিট। 

খুঁজুন