বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
খেলাধুলা মেসির গায়ে কালো পোশাক !!

মেসির গায়ে কালো পোশাক !!

ইয়াশফি রহমান : ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপার স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। ফাইনাল জয়ের পর রোববার ট্রফি হাতে বিজয়ের হাসি দিতে দেখা গেল লিওনেল মেসিকে। কিন্তু ফাইনালের মঞ্চ থেকেই জন্ম নিয়েছে নতুন এক বিতর্কের। লুসাইল স্টেডিয়ামে ফাইনালের মঞ্চে কালো রঙের জোব্বা পরে ট্রফি তুলে ধরেন মেসি, সেসময় তার গায়ের আকাশী-নীল জার্সি ঢেকে যায়। এরপরই শুরু হয়েছে বিতর্ক।

ম্যাচ শেষে পুরস্কার প্রদান মঞ্চে তখন উপস্থিত ছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। মেসি ট্রফি তুলতে যাওয়ার মুহূর্তে কাতারের আমির তাকে ওই কালো পোশাক পরিয়ে দেন। যাতে তার নীল-সাদা জার্সি ঢাকা পড়ে যায়। অনেকেই বলছেন জোব্বার কারণে আর্জেন্টিনার জয়ের মুহূর্ত বিকশিত করতে দেওয়া হয়নি।

সাবেক ইংলিশ ফুটবলার গ্যারি লিনেকার এনিয়ে ক্ষুব্ধ। যেমন বলছেন তিনি, ‘এটা লজ্জাজনক। একদিক থেকে ওরা মেসির আর্জেন্টিনার জার্সিটাই ঢেকে দিল।

আর্জেন্টিনার সাবেক তারকা ডিফেন্ডার পাওলো জাবালেতাও ক্ষোভ প্রকাশ করেছেন। বলছেন, ‘এটা কেন করা হবে, কেন? এটার তো কারণ থাকতে পারে না।’ ফুটবল সমর্থকদের একটা বড় অংশও এই কালো জোব্বার কারণে অসন্তুষ্ট।

এই কালো জোব্বা মূলত আরব বিশ্বের পুরুষদের একটি ঐতিহ্যবাহী পোশাক যার নাম-বিশত। বিশেষ আয়োজন এবং বিয়ের মতো বড় অনুষ্ঠানে এটি পরেন তারা। কারও গায়ে এটি পরিয়ে দেওয়ার মানে হলো সেই ব্যক্তিকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা। এটি অবশ্য ধর্মনিরপেক্ষ একটি পোশাক।

যদিও আর্জেন্টিনা শিবিরে এ নিয়ে বিতর্কের ছিটেফোঁটা দেখা যায়নি। ম্যাচশেষে তারা ছিলেন নিজেদের মতো উদযাপনে ব্যস্ত। অবশ্য কিছুক্ষণ পর দেখা যায় কালো সেই জোব্বা খুলেও ফেলেন মেসি। 

খুঁজুন