রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা মেসির রেকর্ড ভেঙে দিলেন রোনালদো

মেসির রেকর্ড ভেঙে দিলেন রোনালদো

লিওনেল মেসির আরেকটি রেকর্ড ভেঙে দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে আল আখদুদের বিপক্ষে জোড়া গোল করে অনন্য এক কীর্তি গড়েছেন পর্তুগিজ মহাতারকা।

প্রায় এক মাস বিরতির পর লিগে ফিরেই আল আখদুদের বিপক্ষে ৩-০ গোলের জয় পায় আল নাসর। রোনালদো করেন জোড়া গোল। এর মাধ্যমে তিনি চলতি বছরে মোট ৪০টি গোল পূর্ণ করেন। এর মধ্যে ৩২টি গোল এসেছে ক্লাব পর্যায়ে।

এই নিয়ে পেশাদার ফুটবলে এক পঞ্জিকা বর্ষে ১৪ বার অন্তত ৪০টি গোল করলেন রোনালদো। তার চিরপ্রতিদ্বন্দ্বী মেসি এটা করতে পেরেছেন ১৩ বার। ২০২৩ সাল পর্যন্ত সমান ১২ বার বছরে ৪০ বা এর বেশি গোল করেছিলেন ফুটবলের দুই মহাতারকা। এবার তাকে ছাড়িয়ে গেলেন সিআর সেভেন।

খুঁজুন