বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
খেলাধুলা মেসির সাথে একবার খেলতে চান লিওয়ানদোস্কি

মেসির সাথে একবার খেলতে চান লিওয়ানদোস্কি

ইয়াশফি রহমান : লিওনেল মেসির অবসরে যাবার আগে অন্তত একবার হলেও তার সঙ্গে একই দলে খেলার আগ্রহ প্রকাশ করেছেন বার্সেলোনার তারকা স্ট্রাইকার রবার্ট লিওয়ানদোস্কি।

গ্রীষ্মে লিওয়ানদোস্কি বায়ার্ন মিউনিখ ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছেন। ইতোমধ্যেই ক্যাম্প ন্যুতে সমর্থকদের প্রিয় খেলোয়াড়ে পরিণত হয়েছেন এই তারকা। লা লিগায় বার্সেলোনা এই মুহূর্তে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের থেকে দুই পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষে রয়েছে।

৩৪ বছর বয়সী লিওয়ানদোস্কির সাথে ২০২৬ সালের গ্রীষ্ম পর্যন্ত বার্সেলোনার চুক্তি রয়েছে। এর সাথে আরো এক বছরের চুক্তি বৃদ্ধির শর্ত রয়েছে। এর অর্থ হচ্ছে আরো কয়েক বছর ক্যাম্প ন্যুতেই থাকছেন এই ফরোয়ার্ড। সম্প্রতি লিওয়ানদোস্কি জানিয়েছে বার্সার কিংবদন্তী খেলোয়াড় মেসির সাথে ড্রেসিং রুম শেয়ার করতে চান। আগামী মৌসুমে পিএসজির সুপারস্টার মেসির বার্সেলোনায় ফিরে আসার জোর গুঞ্জন রয়েছে।

পোল্যান্ডের এই অধিনায়ক বলেছেন মেসি বর্তমানে প্লেমেকার হিসেবে দলে বেশী ভূমিকা পালন করছেন। যেকোন স্ট্রাইকারেরই স্বপ্ন থাকে এমন একজন খেলোয়াড়ের সাথে এক দলে খেলার।

লিওয়ানদোস্কি বলেন, এটা আমার উপর নির্ভরশীল নয়। এই মুহূর্তে সে প্লেমেকার হিসেবেই বেশী অবদান রাখছে। এজন্য হয়তো সে গোল বেশী পাচ্ছেনা। সতীর্থদের বেশী পাস দিচ্ছে, তাদের নিয়ে গোল করাচ্ছে ঠিকই, আবার নিজেও গোল করছে। তার সাথে খেলার স্বপ্ন যেকোন স্ট্রাইকারেরই আছে।

গত বছর করোনার কারনে বার্সেলোনা আর্থিক ক্ষতির মুখে পড়লে মেসির সাথে আর চুক্তি বৃদ্ধি করেনি। সে কারণে মেসি প্যারিসে পাড়ি জমান। চলতি মৌসুমের পরেই পিএসজির সাথে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। আর সে কারনেই চারিদিকে জোড় গুজব আবারো বার্সেলোনায় ফিরছেন মেসি। যদিও বিভিন্ন রিপোর্টের সূত্রমতে জানা গেছে ৩৫ বছর বয়সী মেসি মৌখিকভাবে আরো এক বছর পিএসজিতে থাকার কথা জানিয়েছেন। সে কারনে এই মুহূর্তে মেসির সাথে বার্সেলোনায় লিওয়ানদোস্কির একসাথে খেলার স্বপ্ন আপাতত বাস্তবায়নের সম্ভবনা কম। তবে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জয়ে সহযোগিতা করায় মেসিই পাচ্ছেন আগামীবারের ব্যালন ডিঅর, এমনটাই বিশ্বাস করেন লেভা।

খুঁজুন