রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
জাতীয় মেট্রোরেল চলবে পাঁচ মিনিট পরপর

মেট্রোরেল চলবে পাঁচ মিনিট পরপর

যাত্রীদের চাহিদার কথা ভেবে চলতি মাস থেকেই পাঁচ মিনিট পরপর চলবে মেট্রোরেল। ভবিষ্যতে এটি সাড়ে তিন মিনিটে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক। এদিকে, মেট্রোরেল নির্মাণে নেওয়া ঋণের ৭৫ কোটি টাকা এরই মধ্যে পরিশোধ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

বর্তমানে অফিসের সময় বা পিক আওয়ারে ৮ মিনিট এবং অফিস সময়ের পর যেকোনো স্টেশন থেকে ১০ থেকে ১২ মিনিট অন্তর মিলছে মেট্রোরেল। কিন্তু দেখা গেছে অফিস সময় ছাড়াও বিকেল কিংবা সন্ধ্যায়ও যাত্রীতে ঠাসা থাকে মেট্রোরেল। অনেক সময় ব্যর্থ হয়ে পরের ট্রেনের অপেক্ষায় থাকতে হচ্ছে যাত্রীদের। এসব দিক বিবেচনা করে মেট্রো চলাচলের সময় আরো কমিয়ে আনার সিদ্ধান্ত নিতে যাচ্ছে কর্তৃপক্ষ।

মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানান, চূড়ান্ত লক্ষ্য দুই ট্রেনের মাঝে বিরতি সাড়ে তিন মিনিটে নামিয়ে আনা। তবে এখন পিক আওয়ারে কর্মক্ষেত্রে যাতায়াতের সুবিধার জন্য ৫ মিনিট অন্তর ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিতে যাচ্ছে কর্তৃপক্ষ। পাশাপাশি চার ঘণ্টার পিক আওয়ারও বাড়ানো হতে পারে।

মেট্রোরেল নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৩৩ হাজার ৫০০ কোটি টাকা। যার প্রায় ২০ হাজার কোটি টাকা উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা আর বাকি টাকার যোগান দিয়েছে বাংলাদেশ সরকার। এবার সেই ঋণের কিস্তি শোধ করতে শুরু করেছে কর্তৃপক্ষ।

মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, এরই মধ্যে তিন কিস্তির ৭৫ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। ৪০ বছর ধরে ঋণের পুরো টাকা শোধ করবে মেট্রোরেল কর্তৃপক্ষ।

খুঁজুন