রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন মেয়ের সংসার ভাঙার দীর্ঘদিন পর মুখ খুললেন সামান্থার বাবা

মেয়ের সংসার ভাঙার দীর্ঘদিন পর মুখ খুললেন সামান্থার বাবা

দক্ষিণী ভারতীয় সিনেমার জনপ্রিয় জুটি নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। গত বছরের ২ অক্টোবর যৌথ এক বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন এই তারকা যুগল। তাদের সংসার ভাঙার পর সামান্থার বাবা টুঁ-শব্দও করেননি। দীর্ঘদিন পর মেয়ের বিচ্ছেদ নিয়ে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট দিলেন সামান্থার বাবা জোসেফ প্রভু। মেয়ে ও মেয়ের জামাইয়ের এই সিদ্ধান্তে হতবাক হয়েছিলেন বলে জানান তিনি।

ইনস্টাগ্রাম পোস্টে জোসেফ প্রভু লিখেছেন, ‘সামান্থা-নাগার বিচ্ছেদের সিদ্ধান্তের খবর জানার পর আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আশা করেছিলাম, দ্রুত সামান্থা-নাগার সমস্যার সমাধান হবে। ওদের দুজনের এই সিদ্ধান্ত খুবই বেদনাদায়ক।’

আমাকে ভেবে এখন চিত্রনাট্য তৈরি হয়: শেফালিআমাকে ভেবে এখন চিত্রনাট্য তৈরি হয়: শেফালি তিনি আরো বলেন, ‘এই মুহূর্তগুলো কখনো ভুলতে পারব না। নাগা-সামান্থার উচিত পরস্পরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা।’

২০১০ সালে তেলেগু ভাষার ‘ইয়ে মায়া চেসাভ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন নাগা চৈতন্য ও সামান্থা। সিনেমার সেটেই তাদের প্রথম পরিচয়। তারপরই প্রেমের সম্পর্কে জড়ান তারা। এরপর লুকিয়ে দীর্ঘদিন প্রেম করেন এই জুটি। ২০১৭ সালের ৬ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

জানা গেছে, বিয়ের পরও অভিনয় চালিয়ে যেতে চাইছেন সামান্থা। কিন্তু পর্দায় তার খোলামেলাভাবে উপস্থিতি পছন্দ করছিলেন না নাগা চৈতন্য ও তার বাবা নাগার্জুনা আক্কিনেনি। আর এজন্যই তাদের দূরত্ব তৈরি হয়; শেষ পর্যন্ত যা বিচ্ছেদে গড়ায়।

খুঁজুন