রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
রাজনীতি মেয়র পদে ইমরানসহ ১৩ -কাউন্সিলরের মনোনয়ন প্রত্যাহার

মেয়র পদে ইমরানসহ ১৩ -কাউন্সিলরের মনোনয়ন প্রত্যাহার

নিজস্ব প্রতি‌বেদক ,কুমিল্লা 

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ১৩ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছে। এর মধ্যে মেয়র পদে আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী মাসুদ পারভেজ খান ইমরান রয়েছেন। এছাড়া সংরক্ষিত ওয়ার্ড থেকে ২ জন এবং সাধারণ ওয়ার্ড থেকে ১০ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী জানান, ১৩ জন বৈধ প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় মেয়র পদে ৫জন, কাউন্সিলর পদে সংরক্ষিত ওয়ার্ড থেকে ৩৬ জন এবং সাধারণ ওয়ার্ড থেকে ১০৬ জনসহ ১৪৭জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবেন। শুক্রবার তাদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে।

এদিকে বিকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা মাসুদ পারভেজ খান ইমরান। এর আগে সংবাদ সম্মেলন করে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এসময় তিনি দলীয় সভানেত্রীর নির্দেশে নৌকার পক্ষে কাজ করতে নেতাকর্মীদেরও নির্দেশ প্রদান করেন।

আগামী রোববার কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্ধী সকল প্রার্থীদের  সাথে মতবিনিময় করবেন প্রধান নির্বাচন কমিশনার।

খুঁজুন