বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
আইফোন ১৮ই এর ক্যামেরা নকশায় বড় পরিবর্তন আসছে? • ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস • বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন • ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট • সুইডেনে চাকরি খুঁজতে বাংলাদেশিদের ক্যারিয়ার ফোরাম • রক্তচাপ স্বাভাবিক রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত? • ৫১তম বিসিএস পরীক্ষার্থীদের প্রতি পিএসসির যেসব নির্দেশনা
স্বাস্থ্য ও চিকিৎসা মহাদেবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে ব্যহত হচ্ছে চিকিৎসা সেবা

মহাদেবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে ব্যহত হচ্ছে চিকিৎসা সেবা

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :

নওগাঁর মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে ব্যহত হচ্ছে চিকিৎসা সেবা। বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় চিকিৎসক না থাকায় চিকিৎসা পাচ্ছেন না রোগীরা। ২০০৫ সালে ৩১ শয্যা থেকে স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও দীর্ঘ দিনেও প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও কর্মচারী নিয়োগ দেয়া হয়নি। অনুমোদিত জনবল কাঠামোর প্রায় অর্ধেক জনবল দিয়ে বছরের পর বছর চলছে এ স্বাস্থ্য কমপ্লেক্সটি।

খোঁজ নিয়ে জানা গেছে, এ স্বাস্থ্য কমপ্লেক্সটিতে বিশেষজ্ঞ চিকিৎসক পদ রয়েছে ১০টি, কর্মরত রয়েছেন মাত্র ৩ জন, মেডিকেল অফিসারের পদ রয়েছে ১০টি। এ ১০টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ৫ জন। ৩য় ও ৪র্থ শ্রেণির ৫৫ জন কর্মচারীর পদের বিপরীতে রয়েছেন ৪২ জন। এ স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন পরিচ্ছন্ন কর্মীর পদ থাকলেও আছেন মাত্র ১ জন। এ কারণে এ স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ বেশির ভাগ সময়ই নোংরা ও অপরিচ্ছন্ন থাকছে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো: খুরশিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জনবল সংকটের কথা স্বীকার করে জানান, সীমিত জনবল দিয়েই রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা চলছে। শূন্য পদগুলো পূরণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরও কোন কাজ হয়নি বলেও তিনি জানান।

খুঁজুন