বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
‘পুলিশের ৪ কর্মকর্তা আটক, সন্দেহভাজনরা নজরদারিতে’ • কুষ্টিয়ায় জলাবদ্ধতায় ১ হাজার বিঘা আমন ধান পানির নিচে, ফসলহানির শঙ্কা • আইসিইউতে সংকটাপন্ন মামুনুর রশীদ, নেওয়া হলো অন্য হাসপাতালে • ‘প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস হয়ে উঠবে’ • মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর, মানবণ্টন যেভাবে • কেউই অপরিহার্য নন, তবে জেনসেন হলে ভিন্ন কথা • হোজার সমাজতন্ত্র থেকে ফ্লেমিঙ্গো বিপ্লব: আলবেনিয়ার তরুণ প্রজন্ম • মানুষের দাঁত মাজার বিচিত্র ইতিহাস • স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন সাংবাদিক পলাশ • বয়স বাড়ার সঙ্গে শ্রবণশক্তি কমছে? রয়েছে কান সুস্থ রাখার উপায়
মহানগর মহাখালীতে পেট্রোল পাম্পের ট্যাংক বিস্ফোরণ হয়ে দগ্ধ ৭

মহাখালীতে পেট্রোল পাম্পের ট্যাংক বিস্ফোরণ হয়ে দগ্ধ ৭

রাজধানীর মহাখালীতে পেট্রোল পাম্পের ট্যাংক পরিষ্কারের সময় বিস্ফোরণ ঘটে অগ্নিকাণ্ডে ৭ জন দগ্ধ হয়ে হয়েছেন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে মহাখালীর আমতলীতে ‘গুলশান সার্ভিস স্টেশন’ নামে তেলের পাম্পে ঘটনাটি ঘটে।

দগ্ধরা হলেন—স্বপন মোল্লা (২৪), কবির (১৮), রুবেল (২৮), খাইরুল (২৮), মাসুদুর রহমান (৪৪), আলমগীর হোসেন (৪০) ও সজিব (৩১)।

সত্যতা নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান। তিনি বলেন, ‘দগ্ধদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

জানা যায়, মহাখালী আমতলী গুলশান সার্ভিস স্টেশন তেলের পাম্পের ট্যাংক পরিষ্কার করার সময় গ্যাস বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সাত জন দগ্ধ হন।

যদিও এ বিষয়ে কোনও তথ্য নেই ফায়ার সার্ভিসের কাছে। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, ‘এ ধরনের কোনও তথ্য আমাদের কাছে নেই।’

এদিকে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বলেন, ‘দুপুরে গুলশান সার্ভিস স্টেশন তেলের পাম্প পরিষ্কার করার সময় বিস্ফোরণ হয়। এ সময় তাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে জানা যায়।

খুঁজুন