বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
হাসান-নাহিদের সঙ্গে অন্য পেসারদের পার্থক্য কতটা • গজারিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত • আদেশ ‘অমান্য করায়’ চট্টগ্রামে পুলিশ সার্জেন্ট বরখাস্ত • শূন্যের রেকর্ড, ক্যারিয়ারের সর্বনিম্ন গড়, মুমিনুলের বিভীষিকা চলছেই • বিদ্যুৎ বিতরণ সক্ষমতা বাড়াতে সাড়ে ১৩ হাজার কোটি টাকার ২ প্রকল্প অনুমোদন • হাসিনার ফেরার পরিকল্পনা আর ঢাকার প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত • সিম কার্ড থাকার পরও ফোনে ‘নো সার্ভিস’ দেখায় কেন? • হাজারো মানুষের ভিটা বাঁচাতে ৫৮৭ কোটি টাকার প্রকল্প বাতিলের দাবি • জিয়াউলের এমন শাস্তি হওয়া উচিত, যাতে ‘দুনিয়া থেকে অবাঞ্ছিত’ হয়ে যান: শুনানিতে প্রধান কৌঁসুলি • যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকলেন ওসি, অতঃপর...
বিনোদন মহানায়িকা সুচিত্রা সেনের মৃত্যুবার্ষিকী

মহানায়িকা সুচিত্রা সেনের মৃত্যুবার্ষিকী

সুচিত্রা সেন। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক কিংবদন্তি নায়িকার নাম। এই মহানায়িকার ৯ম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৪ সালের ১৭ জানুয়ারি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।

১৯৫২ সালে চলচ্চিত্রে প্রথম পা রাখেন তিনি। মহানায়ক উত্তম কুমারের সাথে ১৯৫৩ সালে "সাড়ে চুয়াত্তর" ছবি করে সাড়া ফেলে দেন চলচ্চিত্র অঙ্গনে।আজও স্মরণীয় হয়ে আছে উত্তম-সুচিত্রা জুটি।
২৬ বছরের ক্যারিয়ারে তিনি অগ্নিপরীক্ষা, সাগরিকা, দেবদাস, হারানো সুর, ইন্দ্রানী, সপ্তপদীর মতো সুপারহিট সব চলচ্চিত্র উপহার দিয়েছেন দর্শকদের। ১৯৭৮ সালে 'প্রণয় পাশা' ছবি করার পর লোকচক্ষুর অন্তরালে চলে যান এই মহানায়িকা। এরপর আর কোনোদিন জনসমক্ষে আসেননি। তবু তার আকাশ ছোঁয়া জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাঁটা পড়েনি।

খুঁজুন