মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর মির্জাগঞ্জ ফাউন্ডেশন" এর আর্থিক সহায়তা প্রদান

মির্জাগঞ্জ ফাউন্ডেশন" এর আর্থিক সহায়তা প্রদান

মির্জাগঞ্জ (পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর মির্জাগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন "মির্জাগঞ্জ ফাউন্ডেশন" এর পক্ষ থেকে মির্জাগঞ্জ উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের এক হতদরিদ্র অসহায় অসুস্থ শিশু উম্মে হাবিবার (জন্ম থেকে দুই পা অচল) চিকিৎসার জন্য শিশু উম্মে হাবিবা ও তার পিতা আনোয়ার মোল্লার হাতে নগদ ১০হাজার টাকা প্রদান করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল ১১টায় সংগঠনের প্রধান উপদেষ্টা ও মির্জাগঞ্জ উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান খাঁন মোঃ আবু বকর সিদ্দিকী তাদের হাতে এ নগদ অর্থ তুলে দেন ও শিশুটির চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্য্যালয়ে আর্থিক সহায়তার অর্থ প্রদানকালে মির্জাগঞ্জ ফাউন্ডেশন এর সভাপতি দৈনিক আমার সংবাদ ও একাত্তর টেলিভিশন এর উপজেলা প্রতিনিধি  সাংবাদিক কামরুজ্জামান বাঁধন, সাধারন সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক অর্জুন ঋষি, দপ্তর সম্পাদক রাব্বি মল্লিক,অর্থ বিষয়ক সম্পাদক ওলি উল্লাহ,সাংস্কৃতিক সম্পাদক জাহিদুল ইসলাম,ইব্রাহিম খলিলসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,শিশু উম্মে হাবিবার অপারেশনের জন্য ১লক্ষ টাকা প্রয়োজন, গত তিন বছর যাবত শিশুটির চিকিৎসায় সম্বল জমি ও গাছ বিক্রি করে ইতোমধ্যে দেড় লক্ষাধিক টাকা খরচ করে এখন নিঃস্ব হয়ে পড়েছেন। সবশেষ অস্রোপচারের জন্য ১লক্ষ টাকা প্রয়োজন হওয়ায় মির্জাগঞ্জ ফাউন্ডেশন থেকে প্রদেয় অর্থসহ এলাকার বিভিন্ন হাট-বাজার ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের থেকে উত্তোলিত অর্থসহ ৯০ হাজার টাকা সংগৃহীত হয়েছে। অবশিষ্ট ১০হাজার টাকা পেলে উম্মে হাবিবার অপারেশন শেষে সুস্থ হয়ে শিশু উম্মে হাবিবার স্কুলে যাওয়ার স্বপ্ন বাস্তবায়নে "মির্জাগঞ্জ ফাউন্ডেশন" কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শিশুটির পিতা আনোয়ার মোল্লা সমাজের বিত্তশালী ব্যক্তিদের নিকট আর্থিক সহায়তা কামনা করেছেন। উম্মে হাবিবার পিতা আনোয়ার মোল্লার বিকাশ নাম্বার  ০১৯৩৮-৫৪৯৮৮৬

খুঁজুন