সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর মির্জাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ইমারত নির্মাণ শ্রমিকের মৃত্যু

মির্জাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ইমারত নির্মাণ শ্রমিকের মৃত্যু

মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর মির্জাগঞ্জের মির্জাগঞ্জ গ্রামে নির্মাণাধীন বসতঘরে টেবিল ফ্যানে বিদ্যুত সংযোগ দিতে জুয়েল ফকির(৩৫) নামের এক ইমারত নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৪ জুলাই) দুপুর পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল ফকির উপজেলার মির্জাগঞ্জ গ্রামের মোহাম্মদ ফকিরের ছেলে ও ২ পূত্র সন্তানের জনক ছিলেন।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মির্জাগঞ্জ ইউনিয়নের মির্জাগঞ্জ গ্রামে স্থাণীয় ফরিদ মাষ্টারের নির্মাণাধীন বসত ঘরে ইমারত নির্মান শ্রমিকের কাজ করছিলেন জুয়েল ফকির। দুপুরে নির্মাণ কাজ চলাকালে টেবিল ফ্যানে বিদ্যুতের সংযোগ দেয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তার সাথে থাকা অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মাহফুজা আক্তার অংকন তাকে মৃত ঘোষনা করেন।

মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মাহফুজা আক্তার অংকন জানান, ঐ ব্যক্তিকে(জুয়েল ফকির) হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছিল।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের পরিবার থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ পাওয়ার আবেদন করেছেন। উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

খুঁজুন