মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা শুরুর আগেই ত্রিদেশীয় সিরিজ শেষ স্মিথের বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোট থেকে ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী ভারত সিরিজে আফগানিস্তান দলে ফিরলেন নাভিন ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা প্রতিটি বিভাগে মডেল খাল প্রকল্প বাস্তবায়ন করা হবে : দুর্যোগমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ২৯ জনের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলা সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুরাও হবে দেশের সম্পদ : ডিসি ফরিদা
রাজনীতি মির্জাগঞ্জে বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

মির্জাগঞ্জে বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

প্রায় দীর্ঘ ২০ বছর পর পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২১ অক্টোবর) সকাল দশটায় জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত। 

উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় আশ্রাফ প্যালেসের পঞ্চমতলায় অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি'র আহবায়ক মোঃ আশ্রাফ আলী হাওলাদার। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপি'র কেন্দ্রীয় কমিটির জাতীয় নির্বাহী কমিটি (বরিশাল বিভাগ)এর সহ- সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। সম্মেলনের উদ্বোধন ঘোষনা করেন পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ আঃ রশীদ চুন্ন মিয়া। 

পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ বশির আহম্মেদ মৃধার সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশন বক্তব্য দেন পটুয়াখালী জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি, সদস্য মো. মোশতাক আহম্মেদ পিনু,মো. দেলোয়ার হোসেন নান্নু,মো. খন্দকার ইমাম হোসেন নাসির,শেখ মতিউর রহমান,উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শাহাবুদ্দিন নান্নু ও মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহীন চৌধুরী পাশাসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপজেলার ৬টি ইউনিয়নের ৩০ জন ডেলিগেটস নতুন কমিটি গঠনের লক্ষ্যে গোপন ব্যালটে ভোট দেন। এতে ১টি ভোট নষ্ট হওয়ায় ২৯ ভোটের মধ্যে সভাপতি পদে মোঃ শাহাবুদ্দিন নান্নু ১৫ ভোট পেয়ে সভাপতি ও মোঃ জাহাঙ্গীর হোসেন ফরাজী ২১ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হন।

খুঁজুন