সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর মির্জাগঞ্জে দুস্থ্যদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক প্রদান

মির্জাগঞ্জে দুস্থ্যদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক প্রদান

কামরুজ্জামান বাঁধন, মির্জাগঞ্জ সংবাদদাতা, পটুয়াখালী 

পটুয়াখালীর মির্জাগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১১ দুস্থ্য অসহায় পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। শনিবার (২ জুলাই) দুপুরে উপজেলা সদরস্থ সুবিদখালী বাজারে নবদিগন্ত বহুমুখী সমবায় সমিতির মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ১১ পরিবারের মাঝে ৬ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চেক হস্তান্তর করেন বাংলাদেশ আওয়ামীলীগ শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার এর প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ আলী আশরাফ ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন জুয়েল ব্যাপারী। এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সম্পাদক  শ্রী সুবল চন্দ্র দেবনাথ, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. মজিবর রহমান,সুবিদখালী সরকারী কলেজ ছাত্রলীগ সাধারন সম্পাদক মোঃ শাকিল হোসেন শায়েক ও ছাত্রলীগ নেতা খাইরুল আলম শাহিন প্রমূখ উপস্থিত ছিলেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে মোহাম্মদ আলী আশরাফ বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নে বাংলাদেশ বিশ্ব দরবারে আজ মাথা উঁচু করে দাড়িয়েছে। উন্নয়নের এই চলন্ত ট্রেনের অদ্বিতীয় চালক মানবতার মা জননেত্রী শেখ হাসিনা। যার বিকল্প এই ভুখন্ডে নেই। দলমত নির্বিশেষে সকলের জন্য তার মন কাঁদে। যার ধারাবাহিকতায় আজ আপনাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এই সহায়তা কার্যক্রম চলমান থাকবে।

খুঁজুন