মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর মির্জাগঞ্জে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

মির্জাগঞ্জে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

মির্জাগঞ্জ(পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর মির্জাগঞ্জের আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সুলতান আহমেদ (৫২) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা কামাল হোসেন জানান, রবিবার বেলা ১২ টার দিকে তিনি নিজ বাসভবনে সেবা গ্রহীতাদের সাথে আলোচনাকালীন সময়ে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন এবং অচেতন হয়ে মেঝেতে পড়ে  যান,এসময় উপস্থিত লোকজন তাকে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তানভীর হাসান তাকে মৃত ঘোষনা করেন।

ডাঃ তানভীর হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে।

সুলতান আহমেদ স্ত্রী ও ৭ মাস বয়সী ১পূত্র সন্তান রেখে গেছেন। মরহুমের  জানাজা নামাজ আগামীকাল সোমবার সকাল ১০ ঘটিকার সময় তার নিজ বাড়ির পশ্চিম পাশে দ্বীনিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।

খুঁজুন