রাজধানী ডেস্ক: রাজধানীর মিরপুর এলাকায় একটি বাসে অগ্নিসংযোগের অপচেষ্টা চালানোর ঘটনা ঘটেছে। পল্লবী মেট্রো স্টেশনের নিচে গত শনিবার রাতে এই নাশকতার চেষ্টা চালানো হয়। বাসের স্টাফদের তৎপরতার কারণে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
পুলিশ সূত্রে জানা গেছে, রাতে মিরপুর-১২ নম্বর এলাকায় পার্কিং করা বাসে এই হামলা হয়। মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা জানালার কাঁচ দিয়ে ভেতরে পেট্রোল ঢেলে আগুন ধরানোর চেষ্টা করে। তবে দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
ঘটনার সময় বাসটিতে কোনো সাধারণ যাত্রী অবস্থান করছিল না। বাসটি রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা হয়েছিল বলে নিশ্চিত করেছে পুলিশ। হামলাকারীরা আগুন দিয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জালাল উদ্দিন জানান, খবর পাওয়ার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে সেখান থেকে বাসটি সরিয়ে নেওয়া হয় এবং আগুনে ভেতরের কয়েকটি আসন পুড়ে গেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মিরপুরে ‘বাইকে এসে বাসে আগুন দেওয়ার চেষ্টা’
মিরপুরে ‘বাইকে এসে বাসে আগুন দেওয়ার চেষ্টা’
রাজধানী ডেস্ক: রাজধানীর মিরপুর এলাকায় একটি বাসে অগ্নিসংযোগের অপচেষ্টা চালানোর ঘটনা ঘটেছে। পল্লবী মেট্রো স্টেশনের নিচে গত শনিবার রাতে এই নাশকতার চেষ্টা চালানো হয়। বাসের স্টাফদের তৎপরতার কারণে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।পুলিশ সূত্রে জানা গেছে, রাতে মিরপুর-১২ নম্বর এলাকায় পার্কিং করা বাসে এই হামলা
হয়। মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা জানালার কাঁচ দিয়ে ভেতরে পেট্রোল ঢেলে আগুন ধরানোর চেষ্টা করে। তবে দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।ঘটনার সময় বাসটিতে কোনো সাধারণ যাত্রী অবস্থান করছিল না। বাসটি রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা হয়েছিল বলে নিশ্চিত করেছে পুলিশ। হামলাকারীরা
আগুন দিয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জালাল উদ্দিন জানান, খবর পাওয়ার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে সেখান থেকে বাসটি সরিয়ে নেওয়া হয় এবং আগুনে ভেতরের কয়েকটি আসন পুড়ে গেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত