মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা প্রতিটি বিভাগে মডেল খাল প্রকল্প বাস্তবায়ন করা হবে : দুর্যোগমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ২৯ জনের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলা সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুরাও হবে দেশের সম্পদ : ডিসি ফরিদা ময়মনসিংহে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি টাইগার সবুজ গ্রেফতার নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ডা. আসাদুরের ওপর হামলা মামলায় জীবন রিমান্ডে মাভাবিপ্রবিতে একাডেমিক মাস্টার প্ল্যান বিষয়ে মতবিনিময় জবিতে থ্যালাসেমিয়া সচেতনতায় স্বেচ্ছায় রক্তদান ও বিভিন্ন কর্মসূচি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী
লাইফস্টাইল মন খারাপের দিনে নিজেকে সাজাবেন যেভাবে

মন খারাপের দিনে নিজেকে সাজাবেন যেভাবে

অফিসে কাজের খুব চাপ, কাছের মানুষটি বুঝতে পারছে না আজকাল, পারিবারিক টানাপোড়েন অথবা অকারণ মন খারাপের দিনে নিজেকে লুকিযে রাখবনে না, মেলে ধরুন নিজেকে নতুন ভাবে আত্মবিশ্বাসের সাথে।

জীবনের পথচলায় গভীর আর বিশাল সমস্যা বা ছোটখাটো বিষয়ে মন খারপ হতে পারে। সে সময়ে কিংবা অসময়ে। তখন চেষ্টা করবেন শিশুদের সঙ্গে সময় কাটাতে। কারণ, শিশুর সারল্য বড়দের মন খারাপ ভাব অনেকটাই কমিয়ে দেয়। যদি কোনো শিশুর সঙ্গে সময় কাটাতে না পারেন, তাহলে পরিচিত কারও সঙ্গে মোবাইলে কথা বলতে পারেন যেকোনো বিষয়ে। এক্ষেত্রে মা-বাবা, ভাই-বোন বা স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধুকে বেছে নিতে পারেন। দেখবেন কথা বলার পর মন খারাপটা কেটে গেছে। 

বেশি বেশি মন খারাপ করলে কর্মক্ষেত্র থেকে এক-দুই দিন ছুটি নিয়ে বাসায় থাকুন। এ সময়টাতে রান্না করতে পারেন, বারান্দাতে থাকা বাগানের পরিচর্চা করতে পারেন আর পারেন বই পড়তে, সিনেমা দেখতে। সবচেয়ে ভালো হয় নিজেকে সাজাতে পারলে। কারণ মেয়েদের সাজলে মন ভালো হয়ে যায়। পছন্দমতো রঙের পোশাক পরতে পারেন। এক্ষেত্রে বেছে নিতে পারেন উজ্জ্বল প্রিন্টের পোশাক। গায়ে কোনো হালকা ফুলেল সুগন্ধ মাখুন। ঠোঁট রাঙিয়ে নিন মিষ্টি গোলাপি লিপ গ্লস আর লিপস্টিকে। তারপর দেখবেন, মন খারাপও আপনাকে ছেড়ে দূরে না পালিয়ে পারছে না!

মন খারাপের দিনে উজ্জ্বল প্রিন্টের নতুন পোশাকটি যেন হয় ‘এলিগ্যান্ট’ ও ‘কিউট’। প্রিন্টেড পোশাকের মেটিরিয়াল হিসেবে আপনি কী বেছে নিচ্ছেন, তার উপরেও মন ভালো হওয়ার অনেক কিছু নির্ভর করে। চেষ্টা করুন শিফন, জর্জেট বা সিল্কের মতো ফ্লোয়ি কোনো কাপড়ের পোশাক পরতে, যাতে আপনাকে দেখতে সুন্দর লাগে। যাদের কোমরের কাছটা সরু, তারা সঙ্গে সরু বেল্ট পরুন। কানে পরতে পারেন ওভারসাইজড হুপ দুল। পায়ে পছন্দের হিল পরতে ভুলবেন না, আর হাতে সুন্দর নকশার হাতঘড়ি থাকলে মন খারাপ দৌড়ে পালাবে।  


খুঁজুন