বিনোদন ডেস্ক: প্রখ্যাত মরমী কবি ও লোকায়ত সাধক পাগলা কানাইকে উৎসর্গ করে ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে এক বিশেষ লোকসংগীতের আয়োজন করা হয়। সম্প্রতি অনুষ্ঠিত এই মনোজ্ঞ আসরে দেশের আট বিশিষ্ট গীতিকবির গান ও কথন পরিবেশিত হয়। ঐতিহ্যবাহী লোকসংস্কৃতির এই অনুষ্ঠানে দেশের বরেণ্য শিল্পীরা একত্রিত হয়ে সুরের মূর্ছনা ছড়িয়ে দেন।
অনুষ্ঠানের শুরুতেই কুটি মনসুরের লেখা 'কে বলে মানুষ মরে' সম্মেলক গানটি গেয়ে শোনান ছায়ানটের শিল্পীরা। এরপর একে একে রমেশ শীল, কালু শাহ্ ফকীর, কাঙাল হরিনাথ মজুমদার ও রাধাবল্লভ সরকারের মতো প্রথিতযশা গীতিকবিদের গান পরিবেশন করা হয়। একক ও সম্মেলক পরিবেশনার মাধ্যমে দর্শক-শ্রোতারা মুগ্ধ হন লোকগানের সুরে।
এই আয়োজনে মহেশ চন্দ্র রায়, মাতাল রাজ্জাক দেওয়ান এবং পাগলা কানাইয়ের জনপ্রিয় গানগুলোও গুরুত্বের সঙ্গে স্থান পায়। আসরে একক কণ্ঠের গানে অংশ নেন স্বপ্না রায়, নারায়ণ চন্দ্র শীল, বিমান চন্দ্র বিশ্বাস, মানিক, উজ্জ্বল দেওয়ানসহ আরও অনেকেই। গানের ফাঁকে ফাঁকে চলে সংশ্লিষ্ট গীতিকবিদের জীবন ও সৃষ্টি নিয়ে কথন পর্ব।
অনুষ্ঠানে নেপথ্য পাঠ ও উপস্থাপনার দায়িত্বে ছিলেন জয়ন্ত রায় ও ইসমেত জেরিন বিনতে নিজাম। বিভিন্ন যন্ত্রানুষঙ্গে শিল্পীদের সহযোগিতা করেন রতন কুমার রায়, প্রদীপ কুমার রায়, দশরথ দাসসহ অন্যান্য গুণী যন্ত্রশিল্পীরা। সবশেষে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এই লোকসংগীতের আয়োজনের সমাপ্তি ঘটে।
৮ গীতিকবির গান ও কথনে মুখর হল ছায়ানট
৮ গীতিকবির গান ও কথনে মুখর হল ছায়ানট
বিনোদন ডেস্ক: প্রখ্যাত মরমী কবি ও লোকায়ত সাধক পাগলা কানাইকে উৎসর্গ করে ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে এক বিশেষ লোকসংগীতের আয়োজন করা হয়। সম্প্রতি অনুষ্ঠিত এই মনোজ্ঞ আসরে দেশের আট বিশিষ্ট গীতিকবির গান ও কথন পরিবেশিত হয়। ঐতিহ্যবাহী লোকসংস্কৃতির এই অনুষ্ঠানে দেশের বরেণ্য শিল্পীরা একত্রিত হয়ে সুরের মূর্ছনা ছড়িয়ে দেন।অনুষ্ঠানের শুরুতেই কুটি মনসুরের লেখা 'কে বলে মানুষ মরে' সম্মেলক গানটি গেয়ে শোনান ছায়ানটের
শিল্পীরা। এরপর একে একে রমেশ শীল, কালু শাহ্ ফকীর, কাঙাল হরিনাথ মজুমদার ও রাধাবল্লভ সরকারের মতো প্রথিতযশা গীতিকবিদের গান পরিবেশন করা হয়। একক ও সম্মেলক পরিবেশনার মাধ্যমে দর্শক-শ্রোতারা মুগ্ধ হন লোকগানের সুরে।এই আয়োজনে মহেশ চন্দ্র রায়, মাতাল রাজ্জাক দেওয়ান এবং পাগলা কানাইয়ের জনপ্রিয় গানগুলোও গুরুত্বের সঙ্গে স্থান পায়। আসরে একক কণ্ঠের গানে অংশ নেন স্বপ্না রায়, নারায়ণ চন্দ্র শীল, বিমান চন্দ্র বিশ্বাস,
মানিক, উজ্জ্বল দেওয়ানসহ আরও অনেকেই। গানের ফাঁকে ফাঁকে চলে সংশ্লিষ্ট গীতিকবিদের জীবন ও সৃষ্টি নিয়ে কথন পর্ব।অনুষ্ঠানে নেপথ্য পাঠ ও উপস্থাপনার দায়িত্বে ছিলেন জয়ন্ত রায় ও ইসমেত জেরিন বিনতে নিজাম। বিভিন্ন যন্ত্রানুষঙ্গে শিল্পীদের সহযোগিতা করেন রতন কুমার রায়, প্রদীপ কুমার রায়, দশরথ দাসসহ অন্যান্য গুণী যন্ত্রশিল্পীরা। সবশেষে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এই লোকসংগীতের আয়োজনের সমাপ্তি ঘটে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত