রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
রাজনীতি মন্ত্রীপাড়া থেকে চাপ সৃষ্টি করে মাহিনকে সরানো হয়েছে

মন্ত্রীপাড়া থেকে চাপ সৃষ্টি করে মাহিনকে সরানো হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ প্যানেলের জিএস পদপ্রার্থী মাহিন সরকারকে মন্ত্রীপাড়ার চাপের মুখে প্যানেল থেকে সরতে হয়েছে বলে অভিযোগ করেছেন প্যানেলের ভিপি পদপ্রার্থী জামালুদ্দীন মুহাম্মদ খালিদ। ৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

খালিদ বলেন, একসঙ্গে লড়াই করার জন্য আমরা সমন্বিত প্যানেল গঠন করেছিলাম। এই প্যানেল ঘোষণা করার আগেও আমাদের ভাঙার চেষ্টা করা হয়েছিল। কিন্তু দুঃখজনক হলো, মন্ত্রীপাড়ার চাপ এবং দলীয় হস্তক্ষেপে মাহিন সরকারকে সরে দাঁড়াতে হলো।

তিনি আরও জানান, সমন্বিত প্যানেলে যোগ দেওয়ার কারণে মাহিন সরকারকে তার দল এনসিপি থেকে বহিষ্কার করে। বহিষ্কারের আগেও তাকে নানা ধরনের চাপের মুখে পড়তে হয়। এমনকি এলাকায় তার নেতাকর্মীরা হুমকি ও ভয়ভীতি পাচ্ছেন বলেও দাবি করেন খালিদ।

তিনি বলেন, শুধু মাহিন নয়, আমাদের প্যানেলের আরও প্রার্থীদের ওপর বিভিন্ন জায়গা থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে। কারও ব্যক্তিগত তথ্য ফাঁস করার হুমকি দেওয়া হচ্ছে। এ ধরনের ঘৃণ্য রাজনীতি চলছে।

জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে খালিদ বলেন, প্রচারণা চালানো হচ্ছে যে মাহিন সরকার নাকি জুলাই শক্তিকে ঐক্যবদ্ধ করতে আলাদা সারি ঘোষণা করেছে। তাহলে আমাদের সঙ্গে থাকা অন্যরা কি জুলাইয়ের শক্তি নয়? তারাও তো তখন অগ্রণী ভূমিকা রেখেছিলেন।

মাহিনের সিদ্ধান্তকে ‘রাজনৈতিক কফিনে শেষ পেরেক’ আখ্যা দিয়ে খালিদ বলেন, আমরা আমাদের মতো করে শেষ পর্যন্ত লড়ব। শিক্ষার্থীরা আমাদের কাজের ভিত্তিতেই নির্বাচিত করবে।

সংবাদ সম্মেলনে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদপ্রার্থী এনি বলেন, কোনো একক ব্যক্তির কারণে আমরা ভাঙব না। আমরা মাঠে লড়াই করে তৈরি হয়েছি, দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতির বিপক্ষে আমরা স্পষ্ট অবস্থানে আছি। ৯ সেপ্টেম্বর জয়ী হই বা না হই, মূলত আমরাই বিজয়ী।

খুঁজুন