সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর মোবাইল কেনাকে কেন্দ্র করে যুবককে ছুরিকাঘাতে হত্যা

মোবাইল কেনাকে কেন্দ্র করে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কুমিল্লা ব্যুরোঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে মোবাইল কেনাকে কেন্দ্র করে রাজমিস্ত্রির লেবার আবদুর রউফ নয়ন নামের (৩৮) এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের নোয়াগ্রামে। সে একই গ্রামের নোয়াগ্রামের মৃত আবদুল গফুরের ছেলে। তার তিন ছেলে ও ৯ মাসের এক মেয়ে রয়েছে। বিষয়টি বুধবার দুপুরে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।

স্থানীয় আকতার হো‌সেন জানায় , মঙ্গলবার বিকেলে পাশের ফুলগ্রাম থেকে একযুবক মোবাইল বিক্রি করার জন্য নয়নের বাড়িতে আসে। মোবাইল বিক্রির সময় কালাম নামের এক যুবক বাধা দেয়। এই নিয়ে কালাম ও নয়নের মধ্যে বাগবিতন্ডা হয়। এরই জের ধরে বাড়িতে তাকে হুমকি দিতে থাকে। বুধবার সকালে আবদুর রউফ নয়ন বাড়ির পশ্চিম পাশের পুকুর পাড়ে গেলে একই বাড়ির আবুল কাসেমের ছেলে আবুল কালাম মোবাইল কেনা কে কেন্দ্র করে ক্ষোভে হাতে থাকা ধারালো ছুরি দিয়ে আবদু রউফ নয়ন কে বুকের বাম পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে নয়নের আত্মচিৎকারে বাড়িতে থাকা তার বোন আসমা আক্তার তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার সোলেমান বাদশা তাকে মৃত ঘোষণা করেন।

ডাক্তার সোলেমান বাদশা জানান, নিহত আবদু রউফ নয়নের বামপাশে ছুরির আঘাতে প্রচুর রক্তক্ষরণ হয়। সে কারনেই তার মৃত্য হয়েছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।

আবদুর রউফ নয়নের মা সবুরা বেগম তিন নাতিকে কোলে নিয়ে আহাজারি করে বলেন, আমার চার নাতির কি হবে? কে করবে তাদের ভরন-পোষন। আমার ছেলে রাজমিস্ত্রী দিনে এনে দিনে খায়। আমার ছেলে কোন শক্র নেই।

প্রতিবেশী আবদুল মালেক বলেন, মাদক বিক্রেতা আবুল কালামের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ। গ্রামের যুব সমাজকে মাদক বিক্রি করে ধ্বংস করে দিয়েছে।

নিহত নয়নের মামতো বোন আনোয়ারা বেগম বলেন, আমি খবর শুনে বাড়িতে আসি। নয়নকে যে ছুরি মেরে হত্যা করেছে আমি তার ফাঁসি চাই।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, আমরা খবর শুনে লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আসামী গ্রেপ্তরের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

খুঁজুন