রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা মোহামেডান আবাহনীর খেলা ৩-৩ গোলে ড্র

মোহামেডান আবাহনীর খেলা ৩-৩ গোলে ড্র

নিজস্ব প্রতিবেদক , কুমিল্লা।

 কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে প্রিমিয়ার লীগের ৮ মে রবিারের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও চট্টগ্রাম আবাহনী ৩/৩ গোলে ড্র করেছে।

 কুমিল্লা স্টেডিয়ামে ৮৩ তম ম্যাচে ড্র করে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও চট্টগ্রাম আবাহনী। রোববার মোহামেডান স্পোর্টিং ক্লাব ও চট্টগ্রাম আবাহনীর খেলা দেখতে মাঠে উপস্থিত হন হাজার খানিক দর্শক।

 চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও চট্টগ্রাম আবাহনীর ম্যাচটি হয়ে উঠে উপভোগ্য। আক্রমন আর পাল্টা আক্রমনে দুই দলই মাতিয়ে রাখে দর্শক গ্যালারী। উত্তেজনাপূর্ণ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে মাহামেডান-আবাহনী। মোহামেডানের হয়ে হ্যাট্টিক করেছেন সোলেমান দিয়াবেতে। 

ম্যাচের ২ মিনিটে প্রথম ও ৬৮ তম মিনিটে দ্বিতীয় ও ৯০+৫' মিনিটে হ্যাট্টিক পূর্ণ করেন দিয়াবেতে। চট্টগ্রাম আবাহনীর হয়ে গোল করেন ১৩ তম মিনিটে শাখাওয়াত রনি ও ২৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন রনি। আবাহনীর হয়ে ৫৯তম মিনিটে পেনাল্টি থেকে তৃতীয় গোলটি করেন পিটার থ্যাঙ্কগড।

 তবে খেলার শেষ সময়ে খেলোয়ারড়া বাকবিতন্ডা আর একে অন্যে দিকে খেলার আক্রমন চলে খেলা শেষেও। এর মাঝেই মাঠ ছাড়েন খেলোয়াড়রা।

খুঁজুন