রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা মোহামেডান কে ৩/১ গোলে হারিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব

মোহামেডান কে ৩/১ গোলে হারিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব

নিজস্ব প্রতি‌বেদক ,কু‌মি‌ল্লা 

 ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব কে ৩/১ গোলে হারিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব । বৃহস্প‌তিবার কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে জামাল ভূঁইয়াদের সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৩-১ গোলে হেরেছে শন লেনের দল।

১৮তম মিনিটে আসরর গাফুরভের গোলে এগিয়ে যায় সাইফ।

এর পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন এমফোন উডোহ। ৮০তম মিনিটে সাইফের তৃতীয় গোলটি করেন এমেকা ওগবাগ। দুই গোলেই অ্যাসিস্ট করেন উজবেক ডিফেন্ডার গাফুরভ। নির্ধারিত সময়ের এক মিনিট আগে মোহামেডানের হয়ে একটি গোল শোধ দেন জাফর ইকবাল।

এই জয়ে ১৫ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের তালিকায় চতুর্থ স্থান ধরে রেখেছে সাইফ। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে মোহামেডান আছে ছয়ে।

খুঁজুন