রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
জাতীয় মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। 

আজ বুধবার বেলা ১১টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির ফাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান প্রতিমন্ত্রী। এ সময় তিনি রোগীদের খোঁজ-খবর নেন এবং হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন। 
 
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, ‘হঠাৎ করে এসে দেখেছি, সবাই নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করছেন।’ কোনো রোগী যেন সেবার ক্ষেত্রে অভিযোগ না করেন এবং সবাই যেন যথাযথ চিকিৎসাসেবা পান, সে বিষয়ে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেন তিনি। পাশাপাশি হাসপাতালের জরুরি বিভাগ আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার তাগিদ দেন।

খুঁজুন