মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর মোংলায় হাঁস-মুরগির খোপে মিললো বিশাল অজগর

মোংলায় হাঁস-মুরগির খোপে মিললো বিশাল অজগর

এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদকঃ 

মোংলায় হাঁস-মুরগির খোপ থেকে ১৫ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছেন বনবিভাগের সদস্যরা।

বৃহস্পতিবার (৮ আগষ্ট) সকালে উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খরমা কাটাখালি গ্রামের মোঃ রুহুল আমিন এর বাড়ি থেকে অজগরটি উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে খাবারের সন্ধানে লোকালয়ে এসেছে সাপটি।

রুহুল আমিন বলেন, ‘সকালে হাঁস-মুরগির অস্বাভাবিক ডাকাডাকি শুনে খোপের মুখ খুলে দেখি একটি অজগর শুয়ে আছে। ভয়ে দূরে সরে গিয়ে বনবিভাগকে খবর দিই। তারা এসে অজগরটি ধরে নিয়ে যায়।’

তিনি আরও বলেন, খোপে থাকা দুটি মুরগি ও দুটি হাসও খেয়ে ফেলে এই অজগরটি।

পূর্ব সুন্দরবন বিভাগের জিউধারা স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান মোক্তাদির জানান, উপজেলার সুন্দরবন ইউনিয়নের খরমা কাটাখালি গ্রামের রুহুল আমিনের বাড়ির মুরগির খোপে অজগর সাপটি দেখতে পেয়ে আমাদের খবর দিলে সেখান থেকে সাপটি উদ্ধার করি আমরা। উদ্ধার হওয়া অজগরটি আমরা সুন্দরবনের গহিনে অবমুক্ত করি।

লোকালয় থেকে উদ্ধার হওয়া অজগরটি লম্বায় প্রায় ১৫ ফুট এবং ওজন প্রায় ২৭ কেজি। অজগরটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে খাবারের সন্ধানে লোকালয়ে যেয়ে থাকতে পারে সাপটি।

কোন বন্যপ্রাণী লোকালয়ে চলে আসলে তার ক্ষতি না করে আমাদেরকে খবর দিলে আমরা সেটিকে উদ্ধার করে তার সঠিক নিরাপদ আবাসে ফিরে দিবো। 

খুঁজুন