বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ছয় বছরেও শেষ হয়নি গড়াই সেতু, কবে নৌকা ছাড়বে তিন জেলার মানুষ? • আইফোন ১৮ই এর ক্যামেরা নকশায় বড় পরিবর্তন আসছে? • ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস • বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন • ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট • সুইডেনে চাকরি খুঁজতে বাংলাদেশিদের ক্যারিয়ার ফোরাম • রক্তচাপ স্বাভাবিক রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত?
খেলাধুলা মোরেলগঞ্জে বঙ্গবন্ধু ফুটবল টুনার্মেন্টে মর্নিং ক্লাব চ্যাম্পিয়ন

মোরেলগঞ্জে বঙ্গবন্ধু ফুটবল টুনার্মেন্টে মর্নিং ক্লাব চ্যাম্পিয়ন

এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক:

বাগেরহাটের মোরেলগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি ৮ দলীয় ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত এ খেলায় মর্নিং ক্লাব একাদশ ৩-০ গোলে চ্যাম্পিয়ন হয়। রানার আপ হয় বারইখালী ফুটবল একাদশ।

'মাদকমুক্ত সমাজ গড়ো, সবাই মিলে খেলার মাঠে চলো' এ শ্লোগান নিয়ে বারইখালী যুব সমাজ এ টুর্নামেন্টের আয়োজন করে। ফাইনাল খেলায় পৌর আওয়ামী লীগের সভাপতি পৌরসভা মেয়র এসএম মনিরুল হক তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।


বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, কাউন্সিলর শাহিন শেখ, উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান। অন্যান্যের মধ্যে সাংবাদিক এইচএম শহিদুল ইসলাম, সাংবাদিক এম.পলাশ শরীফ, মনিং ক্লাবের ম্যানেজার শাহাজাহান আলী খান হায়দার, পৌর সভাপতি এ্যাড. খান আমজাদ হোসেন, জেলা ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সুমন প্রমুখ। খেলাটি পরিচালনা করেন মো. রোকনুজ্জামান উজ্জল, ক্রিড়া ব্যাক্তিত্ব ফুটবলার, বি,এম শাওন ও মো: সোহেল ফরাজী।

 খেলাটি দেখতে বিপুল দর্শকের সমাবেশ ঘটে। 

খুঁজুন