সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর মোরেলগঞ্জে বঙ্গবন্ধুর মুরালে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন

মোরেলগঞ্জে বঙ্গবন্ধুর মুরালে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন

এম.পলাশ শরীফ, বাগেরহাটঃ

জাতীয় শোক দিবস উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর মুর‌্যালে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

সোমবার বেলা ৯টায়  স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন, উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, থানার ওসি মো. সাইদুর রহমান, বঙ্গবন্ধুর মুর‌্যালে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

অপরদিকে মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স চত্বরে মুক্তযোদ্ধারা জাতির পিতার মুর‌্যালে পুষ্পমাল্য অর্পণ করেন। যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, সুবেদার (অব.) আব্দুল গফ্ফার, মুজিববাহিনী প্রধান ডা. মোসলেম উদ্দিন, সাবেক কমান্ডার তৈয়েবুর রহমান সেলিমসহ সকল ইউনিয়ন কমান্ডার ও মুক্তিযোদ্ধারা অংশ গ্রহন করেন। বারইখালী যুবগোষ্ঠির আয়োজনে সাবেক মেম্বার মিজানুর রহমান বিপুর উদ্যোগে দোয়া ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন।  

এ ছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, সরকারি বালিকা বিদ্যালয়, প্রেস ক্লাব, পৌরসভার সকল শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও কর্মকর্তারা মাল্যদান করেন। উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ পৃথক পৃথক কর্মসূচি পালন করছে। 

খুঁজুন