সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর মোরেলগঞ্জে চালের বাজার নিয়ন্ত্রনে রাখতে প্রশাসনের অভিযান

মোরেলগঞ্জে চালের বাজার নিয়ন্ত্রনে রাখতে প্রশাসনের অভিযান

এম.পলাশ শরীফ. নিজস্ব প্রতিবেদক :    

বাগেরহাটের মোরেলগঞ্জে দ্রুব্যমূল্যে স্থীতিশীল রাখার জন্য চালের বাজারে আকর্ষিক অভিযান করেছেন উপজেলা প্রশাসন। রোববার সকাল ১০ টায় শহরের বিভিন্ন পয়েন্টে চালের দোকানগুলোতে সরকারিভাবে আজ থেকে নির্ধারিত চালের দাম অনুযায়ী চার্ট টাঙ্গানো, পলিথিনের প্যাকেটে চাল ক্রয় না করে পাঠজাতীয় বস্তায় চাল সংগ্রহ। এ ছাড়াও ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখা পলিথিন টাঙ্গীয়ে জনসাধারনের চলচলে ভোগান্তি না করার জন্য বাজার ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দকে মাইকিং করার জন্য নির্দেশনা প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) আব্দুল মালেক।

গত এক সপ্তাহ পূর্বে বাজারে বিভিন্ন প্রজাতির চাল দর যাচাই করে ৫০ কেজি বস্তা নূরজাহান চাল ২৩শ’ টাকা বর্তমানে সে চাল ২১শ’ টাকা, স্বর্না পূর্বে ছিলো ২৪শ’ বর্তমানে ২২শ’ দেশি মোটা পূর্বে ৪৮শ’ বর্তমানে ৪৪ শ’ টাকা দরে বাজারে বিক্রি করছে ব্যবসায়ীরা।  

এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) আব্দুল মালেক বলেন, সরকারিভাবে চালের বাজারে নির্ধারিত দামের বেশি অতিরিক্ত মূল্যে বিক্রি করা হলে এবং সিন্ডিকেট সৃষ্টি করে বাজারে অস্থিতিশীল পরিবেশ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে ।

খুঁজুন